Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাসে অগ্নিসংযোগ বিএনপি ও তার দোসরদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ : তথ্যমন্ত্রী
জাতীয়

বাসে অগ্নিসংযোগ বিএনপি ও তার দোসরদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 13, 20202 Mins Read
বাসে অগ্নিসংযোগ বিএনপি ও তার দোসরদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ : তথ্যমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাসে অগ্নিসংযোগ, গবেষণার নামে টিআইবি’র রাজনৈতিক প্রতিবেদন ও বিভিন্ন মহলের উস্কানিমূলক বক্তব্য বিএনপি ও তার দোসরদের দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ’।

তিনি আজ দুপুরে ঢাকার মিন্টু রোডে সরকারি বাসভবনে বৃহস্পতিবার রাজধানীতে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে, অত্যন্ত দক্ষতার সাথে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। মহামারির মধ্যে ধ্বনাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধির হাতেগোনা ক’টি দেশের মধ্যে বাংলাদেশ স্থান করে নিয়েছে। এই পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বৃহস্পতিবার বাসে আগুন দেয়া হয়েছে।

‘এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্রতিবেদন দিয়েছে, বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে এবং বাস পোড়ানোতে যে বিএনপি ও তাদের দোসররা জড়িত, তা সহজেই অনুমেয়’ বলেন হাছান মাহমুদ।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘নির্বাচনে কারচুপি আড়াল করতেই বাসে আগুন’ এর প্রত্যুত্তরে ড. হাছান বলেন, ‘অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে শতশত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, দেশবাসী তা ভালোভাবেই জানে। পুলিশের প্রাথমিক তদন্তেও দেখা গেছে, ২০১৩-১৪ সালে যেভাবে যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল তার সঙ্গে বৃহস্পতিবার যে নয়-দশটি বাস পোড়ানো হয়েছে, তার মিল আছে। প্রথম বাসটি, একটি সরকারি প্রতিষ্ঠানের বাস পোড়ানো হয়েছে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। সুতরাং এ ঘটনার সাথে বিএনপি ও তাদের মিত্রদের সংশ্লিষ্টতা আনায়াসে অনুমেয়।’

‘মির্জা ফখরুল সাহেব শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন, যাতে কোনো লাভ হবেনা’ বলেন হাছান মাহমুদ। দ্ব্যর্থহীন ভাষায় তথ্যমন্ত্রী বলেন, অতীতে ২০১৩-১৪ সালে যেমন এধরনের নাশকতা সরকার কঠোরহস্তে দমন করেছে, এবারও জনগণকে সাথে নিয়ে এধরণের নাশকতা কঠোরহস্তে দমনে সরকার বদ্ধপরিকর। একইসাথে এধরণের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে ও সন্দেহজনক কিছু দেখলে, সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার জন্য জনগণের প্রতি আহবান জানান ড. হাছান। দেশে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী কোনো গুজব বা ঘটনার বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই সকল গণমাধ্যমের সাহায্যে দেশবাসীকে অনুরোধ করা হয়েছে, জানান তথ্যমন্ত্রী।

সাংবাদিকরা ‘বাস পোড়ানোর ঘটনা নিয়ে বিএনপির দু’জন নেতার একটি ফোনালাপের অডিও ফাঁসে’র বিষয়ে প্রশ্ন করলে ড. হাছান বলেন, ‘অডিওবার্তা এটাই প্রমাণ করে যে, এই ঘটনার সাথে তারা যুক্ত। এবং মির্জা ফখরুল সাহেব এবিষয়ে একটি সত্যি কথা বলেছেন যে, এটি পূর্বপরিকল্পিত। আসলে মির্জা ফখরুল সাহেবরা পূর্বপরিকল্পনা করেই এঘটনা ঘটিয়েছেন।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa