Advertisement
জুমবাংলা ডেস্ক : বেশ কিছুদিন ধরেই রাজধানীর বাসগুলোয় নারীদের নানাভাবে হয়রানির খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। কখনো ব্লেড দিয়ে জামা চিড়ে ফেলা, কখনো পেছন থেকে শরীরে হাত দেয়া, কখনো খালি বাসে চালক ও সহকারীর নিপীড়নের প্রচেষ্টাসহ নানা রকম অভিযোগ। কিন্তু সম্প্রতি অন্য এক ধরনের অভিযোগ করছেন তরুণীরা।

হিমিকা নামের এক তরুণী অভিযোগ করেছেন এক লোক বাসে উঠে অশালীন ভাষায় কথা বলেছেন একদম অকারণে, অপ্রয়োজনে। যার প্রতিবাদও করেছেন। তিনি এও জানান, এমন ঘটনা একাধিকবার ঘটছে।

হিমিকা নামের ওই তরুণী নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি জানি না এটা কি নতুন কোনো ট্রেন্ড শুরু হলো, নাকি এখন প্রশিক্ষণ দিয়ে পাঠানো হচ্ছে এদের। গত একমাসে পর পর একই রকম দুইটা ঘটনা দেখলাম। আর গতকাল তো আমাদের সাথেই ঘটলো। প্রথমে দেখলাম আমার ব্যাচের ৪৭ এর এক মেয়ের সাথে এরকম আচরণ করছে৷তার কিছুদিন পর দেখলাম একটা মেয়ে লাইভে এসে বলতেছে তাকে এক বোরখা পরা মহিলা সিএনজি থেকে নামিয়ে মারছে এবং রাস্তায় ছেলেদের ডেকে বলছে এরে রেপ কর।’

রাজধানীর মহাখালীর ঘটনা উল্লেখ করে তরুণি বলেন, ‘ঘটনাটা হচ্ছে, গতকাল আমি আর আমার বান্ধবী (!) মহাখালী যাই একটা কাজে। আমার বান্ধবী সাধারণত ওয়েস্টার্ন পরেই কমফোর্ট ফিল করে। কিন্তু গতকাল আমিই ওকে বলি থ্রি পিস পরতে।ও থ্রি পিস পরেও এবং ওড়নাও নেয় সাথে। কিন্তু মাথায় কোনো কাপড় ছিল না আর হাতাটা ছিল জর্জেট কাপড়ের। তো মহাখালী পৌঁছানোর একটু আগে এক লোক বাসে উঠলো। উঠে আমাদের পেছনের সিটে বসলো তারপর পাঁচ মিনিটও হইনি হঠাৎ করেই আমার বান্ধবীকে ডেকে প্রথমেই বলল “এই মেয়ে লজ্জা শরম নাই এসব পোশাক পরে বাসে উঠো, তোমার বাপ মা কি কিছু শেখায় নাই” তারপর আমি বললাম তাতে আপনার কি সমস্যা চাচা, আপনি তো তাকে খাওয়ান না পরানও না। তখন সে বলল “তাই বলে কি এইরকম উলঙ্গ হয়ে রাস্তায় বের হবি” তারপর সে আরো বিশ্রি ভাষায় বলল ” এটা বাংলাদেশ না হলে এতোক্ষণ মাইরাই ফেলতো ” এবং হেলপারকে বলল বাসে উঠায় কেন এই রকম মেয়েদের।’

হিমিকার ভাষায়, ‘চাচা মনে হয় ভাবছিলো আমরা অনেক ভদ্র। দুঃখজনক ভাবে আমি তো মোটেও ভদ্র না। বাসে সবাই তখনও চুপ ছিলো। তারপর আমি শুরু করলাম। বললাম আপনাকে এতো বড় স্পর্ধা কে দিছে? আপনি আমাকে বলেন কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে কোনো বেপর্দা নারীর দিকে চোখ বড় বড় করে তাকায় থাকতে হবে। তারপর সে থামলো, আমি আরো অনেক কিছু বলছি বলতে বলতে হাপায় গেছি আমার মনেও নাই এতো কথা কিন্তু একটা মানুষও তাকে কিছু বলে নাই আমাকে এক আংকেল বলছে মা তুমি থামো এই লোক পাগল।’

ওই তরুণী বলেন, তারপর আমার বান্ধবী বলল আপনার নামে যদি এখন আমি কমপ্লেইন করি? পুলিশকে ফোন দেই। তারপর বাসের বাকিদের মেবি তখন টনক নড়ছে। তারপর তাকে বাস থেকে নেমে যেতে বলছে। যদিও এবিষয়ে আমি কনফিউজড সে নিজে থেকে নামছে নাকি তারা নামায় দিছে। তো এই ছিলো ঘটনা।

ঘটনাগুলো বারবার হচ্ছে উল্লেখ করে তরুণী বলেন, ‘যেটা গত দেড় মাসে পর পর তিনবার চোখে পড়লো। আরো কতবার কতজনের সাথে হইছে জানি না। এই ভদ্রলোকটার ছবি তুলে রাখছি। এনাকে চিনে রাখুন। এনারে দেখে অনেকের মনে হতে পারে আমার উচিত হয়নি তার সাথে এমন করার। হয়তো উচিত হয়নি। কিন্তু তার কাছে অপমানিত হয়ে বাস থেকে নেমে গিয়ে নিজের বান্ধবীরে একটা মেন্টাল ট্রমায় ফেলে দেওয়ার চেয়ে তার সাথে বেয়াদবী করে বেয়াদব হওয়াটা আমার কাছে উচিত মনে হইছে। কারণ আমি কাওরেই ছাড় দিতে পারি না। জানিনা এই লোক আরো কত মেয়েকে রাস্তা ঘাটে কিংবা বাসে এভাবে অপমান করছে। কিন্তু আশা করি গতকালকের ঘটনাটার পর হয়তো একটু ভাববে কিছু বলার আগে।’ সূত্র: কালের কন্ঠ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.