ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছে। মময়নামতি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার এ ঘটনায় আহত ২ জন ‘গুরুতর আহত’ হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, “সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেওয়ার পর আরো তিন যাত্রী মারা যান।
ওসি বলেন, প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


