দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক।
Advertisement

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ওয়াপদা গেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ তিনজনের প্রাণহানি হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল ৬টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস ওয়াপদা গেটের সামনে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালক মিন্টু (৩৫) নিহত ও ইজিবাইকের দুই যাত্রী গুরতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের যাত্রী আফতাব হোসেন (৪০) ও আবদুর রহিম (৪৩) মারা যান। তাদের বাড়ি ঢেলাপীর উত্তরা আবাসনে।

তিনি আরও জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দুই ঘণ্টা সৈয়দপুর-নীলফামারী সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.