বরিশাল–ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ঢালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০জন আহত হয়েছেন। যাদের মধ্যে ২০জনের অবস্থা আশঙ্কাজনক।

বাসের মুখোমুখি সংঘর্ষ

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইসলাম পরিবহনের চালক ঘটনাস্থলেই মারা যান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বরিশাল ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে বরিশাল–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

চিলমারীতে অসহায় মানুষের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.