Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাড়ি গেলে আমার মেয়ে আমাকে ‘মামা’ বলে ডাকে: সাকিব
খেলাধুলা

বাড়ি গেলে আমার মেয়ে আমাকে ‘মামা’ বলে ডাকে: সাকিব

By Sibbir OsmanDecember 20, 20212 Mins Read

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। বাইশগজে যখন ব্যাটে-বলে দ্যুতি ছড়ান তখন যেমন খবরের শিরোনাম হন, তেমনি নানা বিতর্কিত কর্মকাণ্ডেও সবসময় লাইমলাইটে থাকেন তিনি।

সম্প্রতি ক্রিকেটের নানা দিক নিয়ে একটি অনলাইন পোর্টালকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। যেখানে নিজের ক্রিকেট ক্যারিয়ার এবং নানা বিতর্কিত ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়া উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনেরও অনেক প্রসঙ্গ।

এটা সবারই জানা যে, সাকিবের পরিবার এখন থিতু হয়েছে সুদূঢ় যুক্তরাষ্ট্রে। এমনকি তার বড় মেয়ে আলাইনা আমেরিকার একটি স্কুলে নিজের পড়াশুনার হাতেখড়িও করেছে।

বায়োবাবলে ক্রিকেটারদের জীবন এমনিতেই অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে খেলা শেষে তবুও ক্রিকেটাররা পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পায়। কিছুটা প্রশান্তিও মেলে। কিন্তু সাকিবের ক্ষেত্রে তেমনটাও ঘটে না। কারণ স্বল্প সময়ের ছুটি নিয়ে এতদূরের পথ যেতে আসতেই ফুরিয়ে যায়। আর তাই জানতে চাওয়া হয়, পরিবারের কাছ থেকে দূরে থাকতে কষ্ট হয় কি না।
বাড়ি গেলে আমার মেয়ে আমাকে ‘মামা’ বলে ডাকে: সাকিব

Advertisement

এ প্রসঙ্গে সাকিব বলেন, অবশ্যই কষ্ট হয়। তিনি বলেন, এমন জায়গায় আমাকে ফ্লাই করতে হয়, যেখানে যাওয়ার পর ফরম্যালিটি মেইনটেইন করতেই চার দিন লাগে, আর আসার পর লাগে সাত দিন। সাত আর চার এগারো আর চার দিন ট্রাভেল, তার মানে একেকবারেই পনেরো দিন চলে যাচ্ছে জার্নিতে। এটা যে কারও জন্য অনেক বেশি কঠিন।

এরপরই সাকিব বলেন, মানুষ শুধু ভাবে আমি কেন এত ছুটি চাই। খেলতে চাই কি চাই না, কিংবা এরকম না হলে ওরকম হতো! কিন্তু আপনি এটা চিন্তা করেন তো আমি কতটা ত্যাগ স্বীকার করছি। মানুষ শুধু সমালোচনা করতে পারে, কিন্তু আমার ত্যাগটা দেখে না। আপনার তিনটা বাচ্চা থাকলে, আপনার অবশ্যই তাদেরকে দেখতে মন চাইবে।

তিনি উল্টো প্রশ্ন করেন, বাংলাদেশ বাদই দিলাম, পৃথিবীতে এমন একটা খেলোয়াড় দেখাতে পারবেন না, যে মাসের পর মাস বছরের পর বছর পরিবার ছাড়া থাকছে। কিন্তু আমার সেটাই করতে হচ্ছে।

এসময় তিনি বলেন, আমি যখন ছুটি পেলে পরিবারের কাছে যাই, তখন আমার মেজো মেয়ে আমাকে ডাকে ‘মামা’ ‘মামা’ বলে। নিজের বাবাকে যদি মামা-মামা বলে ডাকে তখন কেমন লাগে! আমার মেয়ের ধারণা, তার বাবা তো টিভিতে, আর টিভিতেই আছে। যে সামনে আছে, সে মামা। এরপর আসার কয়েকদিন আগে যখন বাবা বলে ডাকা শুরু করে তখন তো চলে আসি।

এসময় সাকিব বলেন, বলা যায় না, পরের বার গেলে হয়ত চাচা, মামা কিংবা খালু বলেও ডাকতে পারে। আসলে মানুষ এগুলো কখনো দেখে না। আর আমিও তাই কে কি বললো এটা নিয়ে ভাবি না।

হঠাৎ পাপনের ডাকে মিরপুরে মাশরাফি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

June 23, 2026
Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

June 23, 2026
Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

June 23, 2026

Latest News

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa