Advertisement
জুমবাংলা ডেস্ক : বছরের পর বছর ঝুলে থাকা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজ চলতি বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইর সঙ্গে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গাজীপুরে প্রকল্পের বাস ডিপোর কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ নির্দেশনা দেন।

সভায় উপদেষ্টা বলেন, জনগণকে সঠিকভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে আমাদের কাজে সৃজনশীলতা, দক্ষতা ও গতিশীলতা আনতে হবে। প্রকল্প সুষ্ঠুভাবে পরিকল্পনা ও পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের অর্থ যাতে জনগণের সেবায় সঠিকভাবে নিয়োজিত হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনে বিআরটি প্রকল্পের ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলোর মেরামত ও সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবশেষে বিআরটি প্রজেক্টের নিরাপত্তা বৃদ্ধির ব্যাপারে প্রয়োজনীয় নিদের্শনা দেন সেতু উপদেষ্টা।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.