Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনএম’র নতুন মহাসচিব হলেন সাবেক এমপি ড. আবদুর রহমান
জাতীয় রাজনীতি

বিএনএম’র নতুন মহাসচিব হলেন সাবেক এমপি ড. আবদুর রহমান

By Hasan MajorJune 29, 20242 Mins Read

বিএনএম’র নতুন মহাসচিব হলেন সাবেক এমপি ড. আবদুর রহমান

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবদুর রহমান।

শনিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে তার দায়িত্ব নেওয়া ও দলটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

এতে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত মহাসচিব প্রফেসর ড. আব্দুর রহমান।

বিএনএম চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, ‘বিরোধীদলহীন সরকার দেশ ও জাতির কল্যাণ করতে পারে না। এ কারণে আমরা মনে করেছি, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে একটি দল গঠন করবো। যে দলে কৃষক, শ্রমিক, সাধারণ মেহনতি মানুষ সবাই আসবে এবং সম্মিলিতভাবে আমরা এ দেশের জনগণের দাবি ও অধিকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। দলকে সুসংগঠিত করতে আমরা কমিটি গঠন করছি।’

তিনি বলেন, ছাত্র, মহিলা, যুব এবং কৃষক সংগঠন করছি যার মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আমরা সংগঠিত করতে চাই। তথ্য প্রযুক্তির ও এপসের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা জলবায়ু সম্মেলন করতে চাই। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ আমরা নিবো। ভিশন ২০৩৫ সামনে রেখে আমরা কাজ করছি। ২০৩৫ সালে আমাদের দল যেভাবে সুসংগঠিত হবে সে সময় নির্বাচন করে আমরা এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বা তার কাছাকাছি আসতে পারবো।

শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, আমাদের নতুন মহাসচিব গণতান্ত্রিকভাবেই মহাসচিবের দায়িত্ব নিয়েছেন। আমাদের সাবেক মহাসচিব ড. শাজাহান সাহেব তার পারিবারিক ও শারীরিক অসুস্থতাজনিত কারণে মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত মহাসচিব প্রফেসর ড. আব্দুর রহমান বলেন, ‘আমরা এবছরই জলবায়ু বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন করবো। এছাড়াও, আমাদের জাতীয় মহাসম্মেলন এবছরই জাতীয়তাবাদী আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত হবে। এ বছরের মধ্যেই আমরা সকল মহানগর ও অঙ্গসংগঠন এর আহবায়ক কমিটি করবো। আগামী বছর প্রতিটি জেলায় আহবায়ক কমিটি সম্পন্ন করা হবে এবং ৩ ভাগের এক ভাগ জেলায় জেলা কমিটি পূর্নাঙ্গ করার ইচ্ছা আছে। আমরা একটি রোডম্যাপ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, সরকারের ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে আমরা দূষ্টের দমন, শিষ্টের পালন চাই। সরকার যেটা ভালো করছে আমরা বলবো সেটা ভালো কাজ। আর যেখানে আমরা ত্রুটি দেখবো আমরা সেটার প্রতিবাদ করবো এবং সাধ্যমতো প্রতিরোধ করার চেষ্টা করবো। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করতে চাই না।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) এম এ লতিফ, এইচ এম গোলাম রেজা, এডভোকেট ওয়ালিউর রহমান খান, ড. সেলিম মাহমুদ চৌধুরী এবং এ বি এম রফিকুল হক তালুকদার।

আওয়ামী লীগের সফল ও গৌরবময় পথচলা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026
Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

July 22, 2026
হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

July 22, 2026

Latest News

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa