Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে : কাদের
জাতীয়

বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 10, 20212 Mins Read
বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে : কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পবিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে তাঁর বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে। এ সব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন।’

সেতু মন্ত্রী বলেন, ‘নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্য-চর্চা বিএনপি’র পুরোনো অভ্যাস। বিএনপি যে অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে তাতে তারা ক্রমশঃ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।’

তিনি বলেন, ‘জনগণের প্রশ্ন বিএনপি কী এখন বিএনপি আছে? সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সাথে সখ্যতা করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে। অন্ধ সমালোচনা আর বিষোদগার রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরকেই আঘাত করছে।’

ওবায়দুল কদে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা যত কথাই বলুন না কেন, জন প্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া বিএনপি’র নেতা-কর্মীরা এখন গণহতাশায় ভুগছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া হয়ে গেছে বলে যে দিবাস্বপ্ন দেখছে তা তাদের ভাবনায় জন প্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোন ভূঁইফোড় সংগঠন নয় যে,কারো যোগসাজশে দেশ চালাতে হবে। শেখ হাসিনা জনমানুষের আস্থা এবং সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ দেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করে না বরং দেশকে শোষনমুক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সম্পদ লুটপাট করে না বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গঠনতন্ত্র নির্ভর সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক দল। অভ্যন্তরীন গণতন্ত্র চর্চায় আওয়ামী লীগ সকল দলের চেয়ে এগিয়ে।

তোষামোদের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না জানিয়ে তিনি বলেন, নেতৃত্ব তোষণে বিএনপি যে ধারা তৈরি করেছে তা রীতিমতো শিল্পে রূপ নিয়েছে। তোষামোদের রাজনীতির পেটেন্ট বিএনপি’র। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa