Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ র‌্যাব-পুলিশ দিয়ে় হানা দিয়েছে। সেখানে আমাদের কমিশনার প্রার্থীরা টিকতে পারে নাই। সেখানে আমার একটা প্রশ্ন- আমাদের সংগঠনটা কি সেখানে এতই দুর্বল যে আমরা কিছুই করতে পারলাম না। আমাদের কিছু একটা করা উচিত ছিল।

রবিবার নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপি সমর্থিত কাউন্সিলরদের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ডিএসসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা আবদুস সালাম, আব্দুস সালাম আজাদ, রফিক সিকদার, শিরিন সুলতানা, কাজী মফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের সংগঠনটাকে আমাদের জন্য আমাদের নেত্রীর জন্য আরও সুন্দর ও সুসংগঠিত করতে হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে।আমি আমার এলাকায় দেখেছি, যারা নির্বাচনে জিতে যাচ্ছে সেই লোকগুলোর ফলাফল স্থগিত রেখে ৪-৫ ঘণ্টা পরে ২-৪ ভোটে, ১১ ভোটে হারিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ জনগণ যে ভোট দিয়েছে আওয়ামী লীগ সেটা জনগণের কাছে প্রকাশ করে নাই। যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তাদের সমীহ করার প্রয়োজন নাই।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.