Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি বিএনপি করোনা নিয়ে নালিশের রাজনীতি করছে: ওবায়দুল কাদের
রাজনীতি

বিএনপি করোনা নিয়ে নালিশের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

By Saiful IslamApril 27, 20203 Mins Read

বিএনপি করোনা নিয়ে নালিশের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা সংকট নিয়ে বিএনপি নালিশের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার করোনার তথ্য গোপন করছে বলে বিএনপি যে অভিযোগ করছে তা নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ। এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বের তথ্য লুকানোর কোন সুযোগ নেই। আপনারা করোনাকে কেন্দ্র করে পুরনো নালিশে রাজনীতি শুরু করেছেন। রবিবার (২৬ এপ্রিল) সংসদ ভবনে সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করছি করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা শুরুতেই ছিল শীতনিদ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করলো সরকার একলা চলো নীতিতে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্যপ্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে একবার চুপ হয়ে গেলেন। এখন বলছে সরকার নাকি তথ্য গোপন করছে। কি তথ্য গোপন করেছে সেটা তো আপনি বললেন না। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিত ছিল। জননেত্রী শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাচ্ছেন। আর এটাই আপনাদের গাত্রদাহের কারণ। সরকার করোনা সংকট মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে দিনদিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা আপনাদের মনোকষ্টের কারণ। ওবায়দুল কাদের বলেন, ‘এটা কোনো রাজনৈতিক সংকট নয়, এটা করোনা সংকট। এখন দরকার করোনা যোদ্ধা, যারা সত্যিকারের করোনা যোদ্ধা, ডাক্তার নার্স টেকনিশিয়ান যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছে দল-মত নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। করোনা সংকট মোকাবেলায় যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং জরুরি সেবা দিচ্ছেন তাদের ধন্যবাদ জানান কাদের।

আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের মধ্যেই সম্ভাবনা দেখতে পান। সততা এবং সাহসই হচ্ছে তার শক্তির উৎস। সংকট মোকাবেলা শুরু থেকেই দল-মত-নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চেয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলেন, আপনারা সংকটে পতিত মানুষের জন্য এ পর্যন্ত কি কাজ করেছেন। সরকার সকলকে নিয়ে কাজ করছে। সরকার ইতিমধ্যে সমন্বয়ে গড়ে তুলেছে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে। সকল সরকারি সংস্থা, পেশাজীবী সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সংকট মোকাবেলায় সফল হবো ইনশাল্লাহ। সেতুমন্ত্রী আরও বলেন, করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ। এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বের তথ্য লুকানোর কোন সুযোগ নেই। আপনার করোনা পুরনো নালিশে রাজনীতি শুরু করেছেন। আমরা এখনো আহ্বান জানাই এর দুর্যোগ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন। গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কাদের বলেন, রমজান মাসে এক শ্রেণির মুনাফাখোর ও মজুমদার অসৎ ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দূরভিসন্ধিতে লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026
মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

June 20, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

June 19, 2026

Latest News

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa