
Advertisement
আজ রবিবার বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল। দলের হাজারো নেতাকর্মী শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি খালেদা জিয়ার ও গণতন্ত্রের মুক্তি চায়। এ কারণে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান তাঁরা। এ দুটি দাবিতে বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলন আরও বেগবান করা হবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। আজ দলটি ৪২ বছরে পা দিল। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাগারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



