Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের বিরোধিতার মধ্য দিয়ে বিএনপি-জামায়াত অপশক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এরা এই দেশে শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, এদের আসল উদ্দেশ্য এদেশের রাজনীতির অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা।’

তিনি বলেন, আজকের দিনের অঙ্গীকার এই অপশক্তিকে আমরা রুখব। অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধ শক্তিকে প্রতিহত করব, পরাজিত করব। যেকোনো মূল্যেই দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চেষ্টা করে তাদের প্রতিরোধ করা হবে।

সেতুমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আজকে আমাদের এত সমৃদ্ধি, এত অর্জন, এত উন্নয়ন, এর মধ্যেও আমাদের অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এখনো অন্তরায় এখনো সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, বিএনপির নেতৃত্বে আজকে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করছে। আমাদের উন্নয়ন-অর্জনের পথে অস্তরায় সৃষ্টি করছে। (বাসস)

নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.