Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় বিএনপি ও জামায়াতের ১১ নেতা-কর্মী আটক
রাজনীতি

পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় বিএনপি ও জামায়াতের ১১ নেতা-কর্মী আটক

By Md EliasJanuary 17, 20262 Mins Read

বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় বিএনপির-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা।

বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

Advertisement

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটায় বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা চলছে। ১২ জানুয়ারি পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক নাসির উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে হামলা করে পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপি কর্মী নুর আলমের বিরুদ্ধে।

এর পরের দিন (১৩ জানুয়ারি) বিকেলে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের চৌরাস্তায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বেপারী ও উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সরোয়ার হোসেন ফারুকের সঙ্গে একই অভিযোগে জামায়াত নেতাদের সঙ্গে তর্ক হয়। এর একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। এ ঘটনায় উভয় দল পাথরঘাটা থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাথরঘাটা পৌর জামায়াতের আমির মাওলানা বজলুর রহমান (৫০), রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম উরফে গদি কালাম (৫৫), চরদুয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমরসানী (৩০) রয়েছে।

এ ছাড়াও হৃদয় মোল্লা (১৯), ইমরান (১৮), এমদাদুল হক (৩০), মো. মুন্না (২৪), মো. নাসির চৌধুরী (৪৭), মো আব্দুর রহমান, তোহা ইব্রাহিম (২৪), মো. মোস্তফা হাং (৫৩), মো. নাসির শেখকে (২৫) আটক করা হয়েছে।

বরগুনা-২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হাসান বলেন, বিএনপির যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তারা নির্বিঘ্নে চলাফেরা ও নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে। অথচ পুলিশ তাদের না ধরে জামায়াতের নেতা-কর্মীদের হয়রানি করছে। তিনি পৌর জামায়াতের আমিরকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে পাথরঘাটা থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন।

পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, রাতে যাদের আটক করা হয়েছে তাদের বেশির ভাগই নিরীহ পথচারী। যৌথ বাহিনীর এমন আটকের ঘটনায় ভোটারদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে।

নীরবে ট্রাম্পের ওপর পাল্টা ৩০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা আজকের পত্রিকাকে জানান, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার পরিবেশ শান্ত রাখতে ডিআইজি মহোদয়ের নির্দেশ রয়েছে। এ জন্য পাথরঘাটায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি নৌবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১২ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়বে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa