Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি-জামায়াত যমজ ভাই: ওবায়দুল কাদের
জাতীয় রাজনীতি

বিএনপি-জামায়াত যমজ ভাই: ওবায়দুল কাদের

By Hasan Majorনভেম্বর 17, 2019Updated:নভেম্বর 17, 20192 Mins Read

বিএনপি-জামায়াত যমজ ভাই: ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত যমজ ভাই এবং তারা সাম্প্রদায়িক শক্তি। খবর বাসসের।

তিনি বলেন, “তারা দুটি সাম্প্রদায়িক শক্তি, তাদেরকে আলাদাভাবে চিন্তা করার কোনো উপায় নেই। আমি জোর গলায় বলতে পারি, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে যা চুক্তি হয়েছে, তা দিবালোকের মতো পরিষ্কার। চুক্তি কখনো গোপন রাখা যায় না।”

ওবায়দুল কাদের আজ রাজধানীর কুড়িল বসুন্ধরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

সম্প্রতি ইসলামী ছাত্রশিবিরের নেতারা বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও জামায়াত উপরে উপরে যাই করুক, তলে তলে তাদের মধ্যে গলায় গলায় পিরিত রয়েছে। বলা যায় একই বৃন্তে দুটি ফুল। একটি আরেকটিকে ছাড়া তারা চলবে না। তারা যমজ ভাইয়ের মতোই রয়েছে।

ভারতের সাথে চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে অনেক চুক্তি হয়েছে। তারা কোন চুক্তি সংসদে উত্থাপন করেছে? আমি জোর গলায় বলতে পারি, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে যা চুক্তি হয়েছে, তা দিবালোকের মতো পরিষ্কার। চুক্তি কখনো গোপন রাখা যায় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ মানে দেশ বিক্রি করা। এসবগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি।

দেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে পেঁয়াজের এখন আসলেই ক্রাইসিস চলছে। এ ক্রাইসিস সমাধানের জন্য বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা ছাড়া এখন আমাদের আর কোনো পথ খোলা নেই।

তিনি আরও বলেন, আমাদের দেশীয় পেঁয়াজ যখন বাজারে আসবে তখন আর বিদেশ থেকে পেঁয়াজ আমরা আমদানী করবো না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন 20, 2026
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

জুন 20, 2026
Latest News
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa