Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি নেতারা প্রচণ্ড হতাশায় আবোল-তাবোল বলছেন : তথ্যমন্ত্রী
জাতীয়

বিএনপি নেতারা প্রচণ্ড হতাশায় আবোল-তাবোল বলছেন : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 26, 20212 Mins Read

বিএনপি নেতারা প্রচণ্ড হতাশায় আবোল-তাবোল বলছেন : তথ্যমন্ত্রী

Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা প্রচন্ড হতাশায় এখন আবোল-তাবোল বলছেন।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দলের নাম আওয়ামী লীগ। আর যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ স্লোগান দেয়, তাদেরকে দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, তাহলে তারা কোন চেতনা ধারণ করে, সেটিই এখন প্রশ্ন।

তথ্যমন্ত্রী আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪শ’ টাকা বেতনের চাকুরে ছিল, আজকে সেই দলের মহাসচিবের এ ধরনের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে, তিনি এখন হতাশায় নিমজ্জিত হয়ে আবোল-তাবোল বলা শুরু করেছেন।

‘শুধু তাই নয়, ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে যেখানে হাতেগোনা দু’-একজন ছাড়া বেশির ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা নয়, তাদেরকে নিয়ে সমাবেশ করে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, এতে তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমার সত্যিই মনে হচ্ছে তার স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীনবাংলা বেতারের সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা’র পরিচালনায়  সভায় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী তারিন জাহান, অরুনা বিশ্বাস, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী  প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa