Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি বিএনপি প্রার্থী ইশরাকের প্রচারণায় জনতার ঢল
রাজনীতি

বিএনপি প্রার্থী ইশরাকের প্রচারণায় জনতার ঢল

By Saiful IslamJanuary 27, 20202 Mins Read

বিএনপি প্রার্থী ইশরাকের প্রচারণায় জনতার ঢল

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়ের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ১৭তম দিনের মতো প্রচারণা চলছে। সোমবার (২৭ জানুয়ারি) তিনটার দিকে রাজধানীর খিলগাও এলাকার জোরাপুকুর পাড় থেকে প্রচারণা শুরু হয়। প্রচারণায় দেখা গেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। এ সময় দেখা যায়, তার প্রচার বহর জনজোয়ারে পরিণত হয়েছে। সড়কের যতদূর চোখ গেছে, ততদূর শুধু মাথা আর মাথা। গানে গানে আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

এমন জনজোয়ারের দৃশ্য মোবাইলে ধারণ করতে দেখা গেছে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বেশিরভাগ মানুষকে। রাস্তার দুই পাশের ভবন থেকেও মোবাইলে ছবি তুলেছেন কিংবা ভিডিও করেছেন অনেকে। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, মধ্যবয়সী, বৃদ্ধ নারী শ্রমিক বিভিন্ন পেশার মানুষ কমলাপুর রেলস্টেশন সংলগ্ন ফুটওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে ভিডিও ধারণ করেন।

এই জনজোয়ারের দৃশ্য ধারণের সময় এত লোক দেখে বিস্ময় প্রকাশ করেন কেউ কেউ। ভিডিও ধারণের সময় একজন বলছিলেন, গতকাল হামলা চালিয়েও সরকার দমিয়ে রাখতে পারেনি। আরেকজন বলেন, নারী-পুরুষ বৃদ্ধ-যুবক-শিশু বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণই প্রমাণ করে ইশরাকের জনপ্রিয়তা। এটাই বোঝা যায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবার আর হয়তো সরকারের কোনো বাধাই এদের আটকে রাখতে পারবে না।

গতকাল ইশরাক বলেছিলেন, হামলা মামলা হামলা চালিয়ে ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। এর আগে সোমবার বিকেলে ইশরাক হোসেন জোড়া পুকুর পাড়ে পথসভায় বক্তব্য রাখেন। এই শহরকে একেবারে বসবাসের অযোগ্য করে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় এসেছে। তাই জনগণের নয়, তারা শুধু নিজেদের উন্নয়নে ব্যস্ত।

তিনি বলেন, আমি বলতে চাই, কিছুদিন আগে আমাদের ঢাকা উত্তরের প্রার্থীর গণসংযোগ হামলা চালিয়েছিল। প্রতিনিয়ত বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর গণসংযোগে হামলা ও বাধা দেয়া হচ্ছে। গতকাল আমার শান্তিপূর্ণ গণসংযোগে আওয়ামী সন্ত্রাসীরা বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে। পরবর্তীতে ওই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে।

ধানের শীষের গণজোয়ার সরকার ভীত উল্লেখ করে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, আমাদের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, জাতীয়তাবাদী প্রার্থীদের যে জনপ্রিয়তা এটি দেখে তারা এখন ভীত। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে অন্য উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। যেটা অতীতে আমরা বহুবার দেখেছি। গত জাতীয় নির্বাচনে আমরা দেখেছি কিভাবে তারা নির্বাচনে কারচুপি করেছে। সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করেছে। প্রার্থীদেরকে, সিনিয়র গুরুত্বপূর্ণ নেতাদের গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে।

কোন প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পহেলা ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে এই সন্ত্রাসী সরকারের জবাব দেবেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেমেছেন উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব, রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেবো, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেবো।সূত্র : বিডি২৪লাইভ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa