Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি সিটি নির্বাচন বিতর্কিত করতে চায়: তোফায়েল
জাতীয় রাজনীতি

বিএনপি সিটি নির্বাচন বিতর্কিত করতে চায়: তোফায়েল

By Hasan Majorজানুয়ারি 9, 2020Updated:জানুয়ারি 9, 20202 Mins Read

বিএনপি সিটি নির্বাচন বিতর্কিত করতে চায়: তোফায়েল

Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন সিটি নির্বাচন বিতর্কিত করতে বিএনপি সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। খবর বাসসের।

রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনিস্টিটিউট (কেআইবি) অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বজলুর সভাপতিত্বে ও মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএস মান্নান কচি’র পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ,সংসদ সদস্য আসলামুল হক,সাদেক খান, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

তোফায়েল বলেন,আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কেননা এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হবে।বিশ্বনেতারা এই আনন্দ ভাগ করে নিতে উপস্থিত হচ্ছেন।এই নির্বাচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আশা আকাঙ্খা পূরণ করা হবে।

তিনি বলেন,টকশো ও মিটিং-সমাবেশের মাধ্যমে বিএনপি যতই বিভ্রান্তি ছড়াক না কেন,আমাদের দলের নির্বাচনের প্রতীক আতিকুল ইসলাম। আর মার্কা তার বঙ্গবন্ধুর নৌকা। তাই অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাকে জয়ী করতে দলের নেতাকর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আপনারাই।প্রত্যেক নেতা-কর্মীকে একাধিকবার ভোটারদের ঘরে ঘরে যেতে হবে।কারো ষড়যন্ত্রেই নয়,আওয়ামীলীগের ভোটারদের ভোটেই আতিককে বিজয়ী করতে হবে।

বিদ্রোহী কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এখনো মনোনয়োনপত্র প্রত্যাহার করেন নি ,তারা প্রত্যাহার করুন,আমরা মাঠ ছাড়বো না।আমরা যাদের সমর্থন দিয়েছি,তাদের বিজয় হবেই।

মাহবুব উল আলম হানিফ বলেন,বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির উপর বিএনপির আস্থা নেই,তাদের আস্থা রয়েছে কিভাবে দেশকে লুটপাট করা যায়।তাদের ভরসা হাওয়া ভবনের উপর।

শেখ সেলিম বলেন,ক্যান্টনমেন্টে বসে যে দলের (বিএনপি)জন্ম হয়,সে দল কোনদিন গণতন্ত্র চর্চা করতে জানে না। আওয়ামীলীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায় না। জনগণের ভালোবাসায় সিক্ত হয়েই ক্ষমতায় যেতে চায়।

বক্তারা বলেন,বাংলাদেশের স্বাধীনতার দুটো বিজয়।এর একটি হলো ১৬ই ডিসেম্বর,অন্যটি হলো ১০ জানুয়ারি।দেশ স্বাধীন হলেও তা অপূর্ণ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এদিন দেশের সেই স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa