Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপিকে নির্বাচন কমিশনের দরজায় ‘নক’ করতে বললেন হুইপ স্বপন
জাতীয় বিভাগীয় সংবাদ

বিএনপিকে নির্বাচন কমিশনের দরজায় ‘নক’ করতে বললেন হুইপ স্বপন

By Hasan MajorJuly 31, 20232 Mins Read

বিএনপিকে নির্বাচন কমিশনের দরজায় ‘নক’ করতে বললেন হুইপ স্বপন

Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘প্রতিযোগিতামূলক নির্বাচন করতে হলে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বী দলসমূহকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা নিয়ে নির্বাচনে থাকতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত লড়ে জেতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে কোনও পক্ষ পরাজয় আশঙ্কায় নির্বাচন ছেড়ে দিলে স্বাভাবিকভাবেই সব জায়গায় শিথিলতা আসবে। তাতে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা যাবে, হয়ত কিছু উপাদানও হাতে পাওয়া যাবে। সুতরাং যারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আগ্রহী তাদের উচিত নির্বাচন কমিশনের নিকট যাওয়া। কারণ বাংলাদেশের সংবিধান, আইন এবং নির্বাচন সংক্রান্ত সকল বিধিমালার আলোকে নির্বাচন কমিশনই নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ের একমাত্র কর্তৃপক্ষ।’

আজ (৩১ জুলাই) জয়পুরহাট- ২ নির্বাচনী এলাকায় ১১টি গ্রামীণ সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১টি দোয়া মাহফিল ও জন-আকাঙ্ক্ষা বিষয়ক মতবিনিময় সভা এবং আক্কেলপুরে বঙ্গন্ধুর ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুইপ স্বপন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্বাহী বিভাগের প্রয়োজনীয় কর্মচারীগণ নির্বাচন কমিশনের নির্দেশনা প্রতিপালন করতে সাংবিধানিকভাবে বাধ্য। নির্বাচন ও নির্বাচনের পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন সরকারি কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে, পক্ষপাতিত্ব করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনী কর্তৃত্ব আছে ইসির, নির্বাচন কালিন সরকারের নেই। নির্বাচন কমিশনই নির্বাচন সংক্রান্ত সকল ক্ষমতার অধিকারী। ’

হুইপ স্বপন বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সকল আইনী ও নৈতিক প্রক্রিয়া অনুসরণ করে দল নিরপেক্ষভাবে গঠিত হয়েছে। কোন কমিশনারের কোন ধরণের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। বিএনপিও কোনও অথেনটিক অভিযোগ উত্থাপন করতে পারেনি। বরং নির্বাচন কমিশন আহুত সংলাপ বর্জন করে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিএনপির যা কিছু চাওয়া তা কেবল নির্বাচন কমিশনের পক্ষেই পূরণ করা সম্ভব। সুতরাং আপনারা নির্বাচন কমিশনের দরজায় নক করুন।’

অনুষ্ঠানসমূহে আরো বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোকছেদ আলী মাস্টার, উপজেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর পৌর মেয়র শহিদুল আলম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, ডিএম রহিল ইমাম, মজিবর রহমান, বেলাল হোসেন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa