Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপিতে বিচ্ছেদের সানাই বাজছে : কাদের
জাতীয়

বিএনপিতে বিচ্ছেদের সানাই বাজছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 11, 2021Updated:October 11, 20212 Mins Read
বিএনপিতে বিচ্ছেদের সানাই বাজছে : কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতে এখন বিচ্ছেদের সানাই বাজছে।

তিনি বলেন, ‘বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজে। একে একে নেতারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন। ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর।’

ওবায়দুল কাদের আজ সোমবার রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একে একে নেতারা দল ছেড়ে যাচ্ছে। তাদের ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি কেন্দ্রীয় সম্মেলন না করে ঘরে বসেই কমিটি করবে। সম্মেলন নেই দলটির। নিজেদের ঘরেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কী করে করবে?

‘নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, তাকে বাঁচাতে মেডিকেল বোর্ড গঠন করতে হবে’ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, অবাক লাগে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাতে মনে হয় ইসি নয়, তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যা হচ্ছেন তিনি নিজেই।

ওবায়দুল কাদের বলেন, আগামী বছর মেট্রোরেল, পদ্মা সেতু, বাস ট্রাফিক ট্রানজিট, গাজীপুর টঙ্গী চার লেন সড়ক ও বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা উন্নয়নের নতুন ধারা দেশে নিয়ে এসেছেন। ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশে দশটি ফ্লাইওভার তৈরি হবে। আগামী বছর চারটি মেগা প্রজেক্ট উদ্বোধন হবে, তখন বিএনপির সমালোচনার মুখ জনগণ বন্ধ করে দেবেন। তাদের সমালোচনা করার আর জায়গা থাকবে না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কতগুলো অভিযোগ আসে। সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, চিহ্নিত মাদক ব্যবসায়ী এ ধরনের বিতর্কিত, অপকর্মকারীদেরকে আপনারা দলে ঠাঁই দেবেন না। নিজের লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের টেনে আনবেন না। খারাপ লোকেরা বসন্তের কোকিল। ভালো মানুষ যত আওয়ামী লীগে আসবে আমরা তত শক্তিশালী হব।

ওবায়দুল কাদের বলেন, দলে যদি কিছু খারাপ লোক থাকে, এগুলোকে বাদ দিয়ে দেন। এখানে ত্যাগী কর্মীর অভাব নেই। দরকার নেই খারাপ লোকের। খারাপ লোকদের বাদ দিয়ে, ভালো মানুষদের নিয়ে আমরা দল করব। সেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে।

১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026
Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

July 15, 2026
নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

July 15, 2026

Latest News

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa