Advertisement
জুমবাংলা ডেস্ক: এক দফা দাবিতে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ সকাল থেকে রাস্তায় নিয়মিত যানবাহন চলাচলসহ শিথিলভাবে চলছে।

গতকাল রবিবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

এ নিয়ে গত ৩১ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো জনসাধারণের তেমন সাড়া ছাড়াই সাতটি অবরোধ পালন করছে।

উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা সত্ত্বেও ঢাকার রাস্তায় গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি আগের অবরোধের তুলনায় বেশি বলে মনে হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩০০ আসনের মধ্যে ২৯৮ জন প্রার্থীর নাম ঘোষণার পর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এ অবরোধের আওতাবহির্ভূত থাকবে।

সকাল ৮টা ৪৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্বৃত্তরা নাটোরের একটি গ্যাস রিফুয়েলিং স্টেশনে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।-ইউএনবি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.