জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘আন্দোলন করার সক্ষমতা বহু আগেই হারিয়ে বিএনপির অবস্থা এখন ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির মতো।’

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে পলাতক থেকে ভিডিও কলে দলের নেতৃত্ব দেয়। যে দলের মধ্যেই যাদের ঐক্য নেই তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কিভাবে? বিএনপি ও তার সমমনাদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান। তাই এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।
উপমন্ত্রী শামীম বলেন, গত ১৩ বছরে বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে। গত নির্বাচনের আগেও বিএনপির ঐক্যের নমুনাও দেশের মানুষ দেখেছে। বিএনপির ঐক্য দেখে জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, হতাশাগ্রস্ত বিএনপিই এখন গভীর সঙ্কটে আছে। আন্দোলন, নির্বাচন ও রাজপথে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক।
এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলন, লড়াই, সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগ এই অবস্থানে এসেছে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক খবিরুজ্জামান, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, উপজেলা ভাইস- চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস- চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।
এর আগে নড়িয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



