Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই : হানিফ
জাতীয়

বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই : হানিফ

By Shamim RezaOctober 9, 20213 Mins Read

বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই : হানিফ

Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি স্বপ্ন দেখে আন্দোলন করে সরকার পতন ঘটিয়ে তারা ক্ষমতায় আসবে। এটা তাদের স্বপ্ন না দুঃস্বপ্ন তা ভবিষ্যৎ বলে দেবে। তবে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার মতো সামর্থ্য বিএনপির নেই। কারণ জনগণ আপনাদের পাশে নেই। জনগণ আপনাদের চায় না।

শনিবার ( ৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নির্বাচনে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে। তার পর দিন মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগ থেকে বাঁচার জন্য জনগণ ভোট দেবে বিএনপিকে। বিএনপির নিজের কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব আপনি বলতে পারেননি, আপনারা ভালো কাজ করেছেন অতীতে বা ভবিষ্যতে ভালো কাজ করবেন এ জন্য জনগণ আপনাদের ভোট দেবে। সেটি বলার সক্ষমতা হয়নি আপনাদের। অতীতে আপনাদের কোনো অর্জন ছিল না। ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, সন্ত্রাস করা ছাড়া আপনাদের কোনো অর্জন নেই। সে কারণেই জনগণ আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের সন্ত্রাসের কাছে মির্জা ফখরুলরা অসহায়। আমি বিশ্বাস করি না মির্জা ফখরুলের মতো ব্যক্তি পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার নির্দেশ দিতে পারে। এটা আমার বিশ্বাস হয় না। তারপরও তারা করতে বাধ্য হয়েছেন। কারণ তাদের নেতা তারেক রহমানের নির্দেশ অমান্য করলে বিএনপিতে থাকার তাদের কোনো সুযোগ নেই। যার ফলে জঘন্য রকমের কর্মকাণ্ড তারা করতে পেরেছে। আমরা সে কারণে বলি রাজনীতিতে ভালো মানুষের বড় ঘাটতি দেখা দিয়েছে।

হানিফ বলেন, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করে এখনও সরকারি উন্নয়ন অগ্রগতিকে নিয়ে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে দেশের কিছু রাজনৈতিক দল। যারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কোনো কিছু অর্জন করতে পারেনি, দেশের জন্য কোনো অবদান রাখতে পারেনি, আজকে তারাই সরকারের সমালোচনা করছে।

তিনি বলেন, টেলিভিশন খুললে একজন ব্যক্তিকে প্রতিদিন আপনারা পাবেনই, তিনি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি একটা না একটা অজুহাত নিয়ে টিভি পর্দায় আসবেনই। এসে প্রতিদিনই লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন। মির্জা ফখরুলের জন্য আমার কষ্ট হয়, দুঃখ হয়। মির্জা ফখরুল একজন শিক্ষিত মানুষ। তার মধ্যে শিক্ষার আলো ছিল। যাদের মধ্যে শিক্ষার আলো নেই তারা অনেক সময় অপকর্ম করতে পারে।

যেমনটি বেগম খালেদা জিয়া। তার মধ্যে শিক্ষার আলো নেই। শিক্ষার আলো নেই বলেই বেগম খালেদা জিয়া জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে নিজের মিথ্যা জন্মদিনের ঘোষণা দিয়ে উল্লাস করে কেক কাটতে পেরেছেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa