ওবায়দুল কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: ‘বিএনপির টপ টু বটম সবার পদত্যাগ করা উচিত’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতা কর্মীরা তাদের দলের প্রধানকে মুক্ত করতে দেড় বছরে দেড় মিনিটও রাস্তায় নামতে পারেনি।

রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনেও বিএনপি ব্যর্থ হয়েছে বলে তিনি জানান।

ওবায়দুল কাদের আজ কক্সবাজারে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি বেসরকারি অফিস প্রধান ও স্থানীয় সুধীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান দেশে বিদেশে প্রশংসিত হলেও তা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। নিজ দলের ভিতরেও এ্যাকশন চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অভিযান দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। সরকারের জনপ্রিয়তা গত কয়েক দিনে আরো বেড়েছে। তা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্য দলের লোক নয়; নিজের দলের লোক মনে করেই অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। সরকারের এই শুদ্ধি অভিযান সকল মহলে প্রশংসা পেয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের উদেশ্যে মন্ত্রী বলেন- ‘জনগণের সেবায় নিরপেক্ষ ভাবে কাজ করুন। আপনাদের আওয়ামী লীগ করার প্রয়োজন নেই। কাউকে খুশি করার দরকার নেই। প্রধানমন্ত্রী আপনাদের নির্দেশ দিয়েছেন। ভয় ভীতি ত্যাগ করে নিরপেক্ষ ভাবে কাজ করুন, তাতেই আওয়ামী লীগের উপকার হবে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য পংকজ দেবনাথ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল ,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য লে. কর্নেল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.