নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়েছেন সাবেক বিচারপতি সামসুদ্দীন চৌধুরী মানিক।

Advertisement
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাত করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ জমা দেন তিনি।

সাবেক এই বিচারপতি হলফনামায় তথ্য গোপণ করায় তাবিথ আউয়ালের প্রার্থীতা বাতিলের আবেদনও জানিয়েছেন।

পরে সাংবাদিকদের সামসুদ্দীন চৌধুরী মানিক বলেন, সিঙ্গাপুরের কোম্পানি এনএফএম এনার্জির (সিঙ্গাপুর) তিনজন শেয়ারহোল্ডার আছেন, তাদের একজন তাবিথ আউয়াল, অন্য দুজন তার সহযোগী। তিনজন মিলে এই কোম্পানির সকল শেয়ারের মালিক।

কোম্পানিটির মূল্য দেখিয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলারের উপরে। এটা বিশ্বের যে কোনো দেশের টাকার অর্থেই বেশ বড়। কিন্তু এই তথ্য তাবিথ তার হলফনামায় উল্লেখ করেননি। তার মনোনয়ন আইনত বাতিল হতে বাধ্য।

সাবেক এই বিচারপতি বলেন, আইন তো পরিষ্কার। মিথ্যা তথ্য দিয়ে থাকলে উনি নির্বাচনের অযোগ্য। সমস্যা হচ্ছে সময়টা খুব কম। তাবিথ নির্বাচনে জিতে গেলেও টিকতে পারবেন না যদি তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়।

এবিষয়ে রবিবার উচ্চ আদালতে একটি রিট মামলা করার চিন্তা করছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “বিষয়টি যখন আমার চোখে এসেছে। আমার বিবেকে লেগেছে। আমি দেশের একজন নাগরিক। আমি ব্যক্তিগতভাবে করেছি এটা।”

এবিষয়ে জানতে চাইলে ইসি রফিকুল গনমাধ্যমকে বলেন, ‘আমিসহ সব কমিশনারদের হাতে উনি অভিযোগ দিয়েছেন। সিইসি দেশের বাইরে আছেন, উনি ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা হবে।’

সিইসি কেএএম নূরুল হুদা ভারত সফরে রয়েছেন। ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে।

সুইডেনভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের এক প্রতিবেদনে ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি এনএফএম এনার্জি (সিঙ্গাপুর) পিটিই লিমিটেডের মালিকানায় রয়েছেন বলে দাবি করা হয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, ওই কোম্পানির তিনজন মালিক ও পরিচালকের একজন তাবিথ। অপর দুজন তার দুই ভাই তাসফির আউয়াল ও তাজওয়ার আউয়াল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.