মেটাল মোটরস থেকে কেনা মেকানাইজড কৃষি যানবাহনের কিস্তি এখন থেকে বাড়ির পাশের বিকাশ এজেন্ট পয়েন্টেই জমা দিতে পারছেন কৃষকরা।

মাঠ পর্যায়ে বিক্রয়পণ্যের কিস্তি সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে বিকাশ-এর ‘এজেন্ট টু মার্চেন্ট’ (এটুএম) ক্যাশ কালেকশন সল্যুশন ব্যবহার করবে দেশের শীর্ষস্থানীয় এই কৃষি যন্ত্রপাতি পরিবেশক ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
এই লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও মেটাল মোটরস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর আওতায় সারাদেশে ছড়িয়ে থাকা বিকাশ-এর এজেন্ট পয়েন্ট থেকে মেকানাইজড কৃষি যানবাহন কেনার কিস্তি পরিশোধ করতে পারবেন কৃষকরা, যা সরাসরি মেটাল-এর অ্যাকাউন্টে ইলেকট্রনিক মানি (ই-মানি) হিসেবে জমা হবে। এতে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি কমবে এবং লেনদেনের পুরো প্রক্রিয়াটি আরও সময় ও খরচ সাশ্রয়ী হবে।
সম্প্রতি মেটাল এর প্রধান কার্যালয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাদিদ জামিল, ডিরেক্টর সারাহ জামিল ও সাদ জামিল, সিইও মো. মিজানুর রহমান এবং বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ সাত বছর পর ‘লাক্স সুপারস্টার’-এর মুকুট জিতলেন বিদুষী বর্ণিতা
বিকাশ-এর ‘ক্যাশ কালেকশন সল্যুশন’ ব্যবহার করে টেলিকম, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধ সহ বিভিন্ন খাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই তাদের মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরও নিরবচ্ছিন্ন, স্বচ্ছ ও নিরাপদ করে তুলতে সক্ষম হয়েছে। পাশাপাশি, এই ধরনের সেবা দেশে সার্বিক ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতির গতিশীলতা ও সক্ষমতা বাড়াচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


