Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১ সপ্তাহ পেরিয়ে গেলেও মিলছে না ৯ লাখ টাকাসহ নিখোঁজ হারুনের সন্ধান
জাতীয় বিভাগীয় সংবাদ

১ সপ্তাহ পেরিয়ে গেলেও মিলছে না ৯ লাখ টাকাসহ নিখোঁজ হারুনের সন্ধান

By Protik HossainOctober 11, 2019Updated:October 11, 20192 Mins Read

Jamalpur-B-20191011095841

Advertisement
অর্থনীতি ডেস্ক : প্রায় ৯ লাখ টাকাসহ হারুন অর রশিদ নামের জামালপুরের এক বিকাশকর্মী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হলেও এক সপ্তাহে নিখোঁজ হারুনের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ বিকাশকর্মীর সন্ধান বা উদ্ধারে দেশের সব থানাকে ম্যাসেজ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার সন্ধান পাওয়ার আশা করছেন তিনি।

নিখোঁজ বিকাশকর্মী হারুনের বাবা মো. আব্দুল গাফ্ফার জানিয়েছেন, তার ছেলে হারুন অর রশিদ (৩০) জামালপুর শহরের বিকাশ ডিস্ট্রিবিউটর মেসার্স সিদ্দিকী এন্টারপ্রাইজে ১ বছর ৪ মাস যাবৎ চাকরি করে আসছেন। প্রতিদিনের মতো ৩ অক্টোবর অফিসে এসে কাজে যোগ দেন এবং যথারীতি কাজে বেরিয়ে পড়েন। কাজ শেষে অফিসে ফিরে না আসায় রাত ৮টার দিকে ডিস্ট্রিবিউটর অফিস থেকে মোবাইল ফোনে জানানো হয় ৮ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি হারুন। ওইদিন থেকে সকল আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও হারুনের সন্ধান না পেয়ে পরদিন জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এখন পর্যন্ত হারুনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হারুন জীবিত আছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে, তা কেউ বলতে পারছে না। তিনি তার ছেলেকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিকাশ ডিস্ট্রিবিউটর মেসার্স সিদ্দিকী এন্টারপ্রাইজের ম্যানেজার রমজান আলী জানান, গত ৩ অক্টোবর কোম্পানির ডিএসও হারুন অফিসের কাজ শেষ করে ৮ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে সদর উপজেলার কালীবাড়ি রেলগেট থেকে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, নিখোঁজ হারুনের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন। হারুনকে উদ্ধার বা তার সন্ধানের জন্য দেশের প্রতিটি থানায় ছবিসহ মেসেজ পাঠানো হয়েছে এবং গোয়েন্দা শাখার সহযোগিতা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa