
বান্টনের দেশের প্রাক্তন তারকা মাইকেল ভন টেলিগ্রাফ স্পোর্টসে লেখা নিজের কলামে লেখেন, বান্টন যেন আইপিএলে না অংশ নেন। কলামে তিনি লিখেছেন, “যদি আমি দায়িত্বে থাকতাম এবং ফোনের অন্যপ্রান্তে বান্টন থাকত, তাহলে ওঁকে জানাতাম ও যেন আইপিএলে না অংশ নিয়ে প্রথম কয়েকসপ্তাহ সমারসেটের হয়ে খেলে। কারণ টেস্ট একাদশে এখনও ৬ নম্বর পজিশন চূড়ান্ত নয়।”
সেইসঙ্গে বান্টনকে আইপিএলে খেলতে কেন বারণ করছেন তার ব্যাখ্যাও দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এ প্রসঙ্গে ভন লিখেছেন, “যতটা দেখেছি বান্টনকে। ও সুপারস্টার হওয়ার পথে। তবে আইপিএলে খেলে কতটা উপকার হবে, তা নিয়ে বেশ সন্দিহান আমি। ওর কেরিয়ারে বেশি করে ম্যাচ খেলা উচিত বর্তমানে। আইপিএলে কতটা সুযোগ পাবে, তা জানি না।”
এখানেই না থেমে ভন আরও বলেছেন, “আইপিএলে ওঁর জন্য পরেও সুযোগ আসবে। ওঁর আপাতত বেশ কিছু চারদিনের ম্যাচ খেলা উচিত। এবং সেখানে শতরান করা প্রয়োজন।”
বান্টনকেই পরবর্তী তারকা ধরে নিয়ে ভবিষ্যৎবাণীও দিয়েছেন মাইকেল ভন। তাঁর বক্তব্য, “ইংল্যান্ডের টপ অর্ডারে ররি বার্নস, সিবলে, ক্রলে, পোপ, রুট, স্টোকস, বান্টন এবং সাত নম্বরে একজন উইকেটকিপার হয়তো বেন ফোকস। বেশ শক্তিশালী দল-ই মনে হচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



