
তিনি মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
বুধবার (২৪ জুন) রাতে দেওয়া এক শোক বার্তায় বলা হয়, ফেরদৌস আহমেদ ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন। তিনি করোনা ভাইরাস সৃষ্ট মহামারির সময়েও জনগণের সাংবিধানিক অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে গিয়েছেন। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ফেরদৌস আহমেদ একজন অকুতোভয় সৈনিক ছিলেন।
তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ বিচার বিভাগে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ৩৬ বছর নিষ্ঠার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
বুধবার রাত ৮টার দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় জামালপুর শহরে তার জানাজা অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



