Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিজয় দিবস উপলক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি ম্যাচ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিজয় দিবস উপলক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি ম্যাচ

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 16, 2019Updated:ডিসেম্বর 16, 20192 Mins Read
বিজয় দিবস উপলক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি ম্যাচ
ছবি সংগৃহীত
Advertisement

স্পোর্টস ডেস্ক : বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটিতে অংশ নেবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।

প্রদর্শনী এই ম্যাচটিতে দুই শহীদ মুক্তিযোদ্ধা ক্রিকেটার-সংগঠক জুয়েল ও মোশতাক একাদশের হয়ে খেলবেন নাঈমুর রহমান দুর্জয়-আকরাম খানরা।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। অংশ নিতে দুই দলের স্কোয়াড রবিবার সন্ধ্যায় ঘোষণা করেছে বিসিবি। প্রতিবারই এই ম্যাচের দুই দলের নামকরণ করা হয় দুই বীর মুক্তিযোদ্ধার নামে। শহীদ জুয়েল এবং শহীদ মুশতাক দুজনই ক্রিকেট অন্তপ্রাণ ছিলেন। আবদুল হালিম চৌধুরী (জুয়েল) ছিলেন মুক্তিবাহিনীর দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুনের সদস্য।

ক্রিকেটও খেলতেন দারুণ। স্বপ্ন দেখতেন স্বাধীন বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলবেন তিনি। দেশ স্বাধীন হলেও ক্রিকেট খেলার স্বপ্ন সত্যি হয়নি তাঁর। ১৯৭১ সালের ২৯ আগস্ট মগবাজারে সুরকার আলতাফ মাহমুদের বাসা থেকে হানাদাররা তাঁকে ধরে নিয়ে যায়। এরপর নির্মম অত্যাচারে তাঁকে হত্যা করা হয়। শহীদ মুশতাক ছিলেন ক্রীড়া সংগঠক। ২৫ মার্চ কালরাতে হানাদাররা নৃশংসভাবে হত্যা করে মুশতাককে। দুজনের স্মৃতিতে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ জুয়েল এবং শহীদ মুশতাকের নামে দুটি স্ট্যান্ড আছে।

শহীদ জুয়েল একাদশ: নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুত, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক) ও হাসিবুল হোসেন শান্ত।

শহীদ মুশতাক একাদশ: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), তারেক আজিজ খান, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলী খান, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলী ও খালেদ মাসুদ পাইলট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026

Latest News

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa