
এর জন্য গতকাল ১৮ আগস্ট রবিবার রাজকীয়ভাবে বসুন্ধরা কনভেনশন সেন্টারের জাঁকজমকপূর্ণভাবে বিয়ে-পরবর্তী অনুষ্ঠান করেন এনামুল হক বিজয়।
এদিকে এই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলাদেশ ক্রিকেট দলের প্রায় সব তারকা ক্রিকেটাররা। দেশের সেরা উইকেটরক্ষ ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার স্ত্রী মন্ডী একমাত্র পুত্র সন্তান মায়নকে সাথে নিয়ে আসেন বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে। মাহমুদুল্লাহ রিয়াদ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে আসেন।
তাছাড়া সপরিবারে আসেন স্প্রিড স্টার তাসকিন দম্পত্তি। তবে মেহেদি হাসান মিরাজ এসেছেন একাই। কিছুদিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রেন টিউমারের অপারেশন করে আসা মোশাররফ হোসেন রুবেলও তার সপরিবারে বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



