Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিতর্ক থামাতে ‘গণভোটে’র যে ব্যাখ্যা দিলেন মমতা
আন্তর্জাতিক ওপার বাংলা

বিতর্ক থামাতে ‘গণভোটে’র যে ব্যাখ্যা দিলেন মমতা

By Shamim RezaDecember 21, 20192 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নয়া নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে রাষ্ট্রপুঞ্জ বা মানবাধিকার কমিশনের মতো নিরপেক্ষ সংস্থার পর্যবেক্ষণে গণভোটের দাবি তুলেছিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে তার এই বক্তব্যে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে বিজেপি যেমন একদিকে দফায় দফায় আক্রমণ শোনায়, তেমনি মমতার মন্তব্যের সঙ্গে সহমত নয় বলে জানিয়ে দেয় সিপিএম ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলো।

বিষয়টি নিয়ে জলঘোলা থামাতে গণভোটের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মমতা। তৃণমূল নেত্রী জানান, তিনি জনমত যাচাইয়ের ভিত্তিতে ভোটের কথা বলেছিলেন। তা যাতে রাষ্ট্রপুঞ্জের মতো নিরপেক্ষ সংস্থার নজরদারিতে হয়, সেটাই বলতে চেয়েছেন তিনি।

ভারতের আনন্দবাজার পত্রিকা আজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শুক্রবারের মমতার ওই মন্তব্যের সূত্র ধরে সকাল থেকেই আক্রমণ শুরু করে শাসক শিবির। প্রথমে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশন রেড্ডি। প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে তিনি এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন? তার কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে রাষ্ট্রপুঞ্জকে জড়াতে চাইছেন। যা বিদেশি শক্তিকে দেশের অভ্যন্তরীণ মামলায় হস্তক্ষেপের আহ্বান।’

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির মতে, গণভোটের দাবি তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে সংসদের অপমান করেছেন। তিনি বলেন, ‘ভারতের সংবিধান ও সংসদ সর্বোচ্চ, এটা সব রাজনৈতিক দল ও নাগরিকেরা জানে। সংসদে পাশ হওয়া আইন নিয়ে মুখ্যমন্ত্রীর সন্দেহ রয়েছে। এটা সংসদকে অপমান করা। আমার আশা, গণতান্ত্রিক দেশে কেউ সংসদের উপরে এমন আক্রমণ মেনে নেবেন না।’

আর বিজেপি মুখপাত্র জি ভি এ নরসিংহ রাও বলেন, ‘মমতা পাকিস্তানের সুরে কথা বলছেন।’

বিষয়টি নিয়ে বিতর্ক থামাতে উদ্যোগী হন মমতাও। সেই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘জনমত যাচাইয়ের ভিত্তিতে ভোটের কথা বলেছিলাম। দেশের বিশেষজ্ঞদের দিয়ে জনমত যাচাই করতে বলেছিলাম। তা যাতে রাষ্ট্রপুঞ্জের মতো নিরপেক্ষ সংস্থার নজরদারিতে হয়, সেটাই চেয়েছি।’

এতেও অবশ্য আক্রমণ থামেনি। এদিন রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘দেশীয় সমস্যায় আমরা কখনো তৃতীয় পক্ষকে জড়াই না। সম্পূর্ণ দেশীয় একটি বিষয়ে তিনি রাষ্ট্রপুঞ্জকে টেনে আনার কথা বলছেন। ওর কি দেশের কোনো প্রতিষ্ঠানের উপরে ভরসা নেই?

এনআরসি বা সিএএ সংক্রান্ত লড়াইয়ে একসঙ্গে থাকলেও, মমতার রাষ্ট্রপুঞ্জ সংক্রান্ত মন্তব্য থেকে দূরত্ব রাখছে কংগ্রেস ও সিপিএম। কংগ্রেসের মুখপাত্র পবন খেড়ার কথায়, ‘মমতার মতের সঙ্গে দল সহমত নয়। দেশের গণতন্ত্র যথেষ্ট পরিণত। আমাদের গণতন্ত্র সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম। বাইরের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। বাইরের কেউ যেন গণতন্ত্রকে খাটো করতে না আসে।’

আর সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, ‘আমাদের লড়াই হলো গণতন্ত্র বাঁচানো। সংবিধানকে রক্ষা করা। তা করার জন্য বাইরের লোকেদের হস্তক্ষেপের দরকার নেই।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

February 5, 2026
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

February 5, 2026
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
Latest News
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.