Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয়  ‘বিতর্কের বরপুত্র’ এরশাদ যে কারণে স্মরণীয়
জাতীয়

 ‘বিতর্কের বরপুত্র’ এরশাদ যে কারণে স্মরণীয়

By Saleh MohammadJuly 14, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : স্বৈরশাসকের কলঙ্ক নিয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে তাকে। নিজের দল জাতীয় পার্টিতেও বার বার সিদ্ধান্ত বদলে অনাস্থার পাত্রে পরিণত হয়েছিলেন। একই সংসদে তাঁর সরকার ও বিরোধী দলে থাকা নিয়ে বিভ্রান্ত হয়েছে জাতি। তারপরও ৯ বছরের শাসনামলে নেয়া নানা যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ডের জন্য হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণীয় হয়ে থাকবে।

 ‘বিতর্কের বরপুত্র’ এরশাদ যে কারণে স্মরণীয়

Advertisement
সামরিক ও বেসামরিক পোশাকে নয় বছর দেশ শাসন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে তার কর্মযজ্ঞ সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে।

১৯৮২ সালে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরই প্রশাসনিক সংস্কারে মনোনিবেশ করেন এরশাদ। উদ্দেশ্য ছিল জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় নানা সুবিধা পৌঁছে দেয়া।

প্রসাশনিক সংস্কার ও পুনর্গঠন কমিটির সুপারিশের আলোকে তিনি থানাকে উপজেলা এবং মহকুমাকে জেলায় রূপান্তর করেন। তবে, তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন উপজেলা পদ্ধতির প্রবর্তনের জন্য। ১৯৮৪ সালে দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পদ্ধতি প্রচলন করেন এবং ১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৃণমূলে উন্নয়ন গতি পায় এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকারের ভিত্তি শক্তিশালী হয়। উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকার কারণেই তাঁকে পল্লীবন্ধু খেতাব দেয়া হয়।

এছাড়া, মহকুমাগুলোকে ৬৪ জেলায় উন্নীত করা হয়। আর জেলার অধীনে ন্যস্ত করা হয় ৪৬০টি উপজেলাকে।

ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসিয়ে এরশাদ উচ্চতর আদালত বিকেন্দ্রীকরণেও প্রয়াস চালান। কিন্তু আপিল বিভাগের রায়ে পরে তা খারিজ হয়ে যায়। এরশাদ সরকার দেশে ভূমি সংস্কারেও প্রয়াস চালান।

সড়ক নির্মাণ ও মহাসড়কের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এরশাদ। নির্মিত হয় শত শত কিলোমিটার পাকা রাস্তা। এর মধ্যে খুলনা-মংলা পাকা সড়ক নির্মাণ, ঢাকা- চট্টগ্রাম ও ঢাকা- আরিচা মহাসড়কের উন্নয়নের কথা না বললেই নয়।

এছাড়া বিনিয়োগে ব্যক্তিখাতকে উৎসাহিত করা। ব্যক্তিখাতে বিনিয়োগে সহায়তা দিতে এবং জাতীয় অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে তিনি বিনিয়োগ বোর্ড প্রতিষ্ঠা করেন। সেই সময় শিল্প খাতে বিশেষ করে তৈরী পোশাকসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবৃদ্ধির হার ছিল লক্ষণীয়।

এরশাদ সরকারের আরেকটি সাফল্য দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা- সার্ক গঠনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া। এ সরকারের প্রয়াসেই ভারত, পাকিস্থান, শ্রীলকাসহ দক্ষিণ এশিয়ার ৭টি রাষ্ট্র নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়।

দেশের উন্নয়নে অবদান রাখা এমন সব পদক্ষেপের কারণেই বিতর্কের বরপুত্র হওয়া সত্ত্বেও স্মরণীয় হয়ে থাকবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa