Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিদেশি ক্রিকেটারদের দুঃসংবাদ দিলো আইপিএল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিদেশি ক্রিকেটারদের দুঃসংবাদ দিলো আইপিএল

By Md EliasSeptember 29, 20242 Mins Read

অনেকদিন ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ দোটানায় ছিল বিদেশি ক্রিকেটারদের নিয়ে। কারণ নিলামে দল পাওয়ার পর অনেকেই মাঝপথে এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে যান। এমন ক্রিকেটারদের জন্য এবার কড়া নিয়ম করা হয়েছে। মাঝপথে সরে গেলে তারা পরবর্তী দুই আইপিএল আসরে নিষেধাজ্ঞায় পড়বেন।

আইপিএল

Advertisement

শনিবার সভায় বসে আইপিএলের গভর্নিং কাউন্সিল। যেখানে আইপিএলের আসন্ন আসরের রিটেনশন, নিলামসহ বেশকিছু বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে থেকেই বিদেশি তারকাদের নাম সরিয়ে নেওয়ার কারণে ক্ষতির শিকার হয় বলে জানিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এমন ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি উঠতে থাকে। শেষমেশ সমবেত সেই দাবিকে স্বীকৃতি দিল বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, প্রায় প্রতি মৌসুমেই আইপিএল শুরুর আগে বেশ কয়েকজন ক্রিকেটারকে ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিতে দেখা যায়। বলা বাহুল্য, শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের মধ্যেই এই প্রবণতা চোখে পড়ে। আইপিএল খেলতে না আসার পেছনে ক্রিকেটাররা যে কারণই দেখান না কেন, এমন বিশ্বাস দৃঢ় হতে শুরু করেছে যে, নিলামে পছন্দমতো দাম না পেলেই বিদেশি তারকারা টুর্নামেন্ট থেকে নিজদের সরিয়ে নেন। এতে নির্দিষ্ট দলের পরিকল্পনা ভেস্তে যায় এবং শেষ মুহূর্তে বিকল্প ক্রিকেটার খুঁজে পাওয়াও মুশকিল হয়ে পড়ে।

এমন পরিস্থিতি এড়াতে কড়া পদক্ষেপ নিতে কার্যত বাধ্য হয়েছে বিসিসিআই। ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশনা দিয়েছে যে, যদি কোনো ক্রিকেটার নিলামে দল পাওয়ার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন, তবে তিনি পরবর্তী দুটি আইপিএল মৌসুমে খেলতে পারবেন না। এমনকি নিষিদ্ধ থাকাকালে নিলামেও অংশ নিতে পারবেন না সেসব ক্রিকেটার। এক্ষেত্রে তারা ছাড় পাবেন কেবল সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড ওই ক্রিকেটারের ইনজুরি বা এ সংক্রান্ত জরুরি বিষয়ের কথা নিশ্চিত করলে।

এক্ষেত্রে শুধু বিদেশি ক্রিকেটারদের জন্যই নয়, বরং সমস্ত ক্রিকেটারদের জন্যই এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। যদিও বুঝতে অসুবিধা হয় না যে, বিদেশি ক্রিকেটারদের সতর্ক করতেই তাদের এমন সিদ্ধান্ত। এখন দেখার বিষয় বোর্ডের এই কড়া নিয়মের পর বিদেশি তারকাদের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর প্রবণতা কমে কি না।

বিছানায় ঝড় তুলতে জানুন যৌবন ধরে রাখার উপায়

এর আগে আইপিএলের ২০২৪ আসরে ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারকে একের পর এক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্সের দুই তারকা গাস অ্যাটকিনসন ও জেসন রয় আইপিএল থেকে নাম তুলে নেন। লখনৌ সুপার জায়ান্টসের মার্ক উডও সরে দাঁড়ান পরে। এ ছাড়া তারা দলে পায়নি ডেভিড উইলিকেও। দিল্লি ক্যাপিটালসে ডাক পাওয়ার পর হ্যারি ব্রুক আইপিএল খেলতে আসবেন না বলে জানিয়ে দেন। রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান তারকা স্পিনার অ্যাডাম জাম্পাও শেষ পর্যন্ত আইপিএল খেলতে আসেননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

June 24, 2026
ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

June 24, 2026
ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

June 24, 2026

Latest News

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

Black

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

ক্রোয়েশিয়া

পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল ক্রোয়েশিয়া

ধারাভাষ্যকার

ফিফা ও রেফারিকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

দেশম

মায়ের মৃত্যুর কারণে নরওয়ে ম্যাচে নেই ফ্রান্স কোচ দেশম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa