Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিদেশি ব্রান্ডের নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ৫
জাতীয়

বিদেশি ব্রান্ডের নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ৫

By iNews DeskJune 29, 20212 Mins Read

বিদেশি ব্রান্ডের নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ৫

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীতে আমেরিকা ও চায়না ব্রান্ডের নকল ওষুধ তৈরির কারখানার পরিচালকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

সোমবার (২৮ জুন) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার বেলা দেড়টার দিকে রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মালিবাগে ধারাবাহিক অভিযানে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম এবং গুলশান জোনাল টিম।’

গ্রেফতারকৃতরা হলো লুবনা আক্তার (২৬), আনোয়ার কাজী (২৭), রাম চন্দ্র বসাক (৬২), এসএম তাজমুল তারিক (৬৩) ও কনক কুমার শাহা (৫২)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে Motive Xtra Made in USA, J- Plus Made in USA, Desire S Aksim Lab Bangladesh, Issy R Omega3 Made in Guangzhou China, Cibacal D Made in Guangzhou China, Neogel Max TM Made in Guangzhou China, Neixit TM Made in Guangzhou China, Orcal TM Made in Guangzhou China, Orkid TM Made in Guangzhou China, Impale TM Made in Guangzhou China, Procare Probiotic4 Made in Guangzhou China- নকল ভেজাল ওষুধ উদ্ধার করা হয়।

অননুমোদিত এ সমস্ত কারখানায় নারায়ণগঞ্জ জালকুড়িতে অবস্থিত আয়ুর্বেদিক দাওয়াইখানা থেকে তৈরি অনুমোদনবিহীন বিভিন্ন ট্যাবলেট ও ক্যাপসুলকে কেজি দরে অথবা হাজার পিস ধরে কিনে নিয়ে যে যার ইচ্ছামত জেনেরিক নেইম/ট্রেড নেইম দিয়ে কখনও হার্টের ওষুধ, কখনো লিভারের ওষুধ, কখনও হাড়ের ওষুধ এবং বেশিরভাগ সময় যৌন উত্তেজক ওষুধ হিসেবে আমেরিকা অথবা চায়না থেকে ইমপোর্ট করা হয়েছে বলে চালিয়ে দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ঢাকার চকবাজার, মিডফোর্ড এলাকা থেকে বস্তা ভরা প্লাস্টিকের সাদা লাল সবুজ রঙের বোতল, সিপি, সিলিকন সংগ্রহ করে। হাতিরপুল, নীলক্ষেত, ফকিরাপুল ও মালিবাগের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ইংরেজিতে এ্যাম্বুস করে লেখা বিভিন্ন হলোগ্রাম, মনোগ্রাম সম্বলিত ঝকঝকে রঙিন স্টিকার ও লেবেল তৈরি করে। উক্ত লেবেলে (Allex International, Remedy Trade International, Organon Health Care, Ciba International, Corporation Frequient International, S.K.Trade International. SAN Corporation) বিভিন্ন ট্রেড কোম্পানির নামে ইমপোর্ট এবং মার্কেটিং করা হয় মর্মে লেখা থাকে। যার কোন অস্তিত্বই নেই। তৈরিকৃত স্টিকার ও লেবেলগুলোকে ঘরে বসে প্লাস্টিকের বোতলে সেটে দিয়ে কলেজে পড়ুয়া মেয়েদের মাধ্যমে এই সমস্ত তৈরিকৃত ভেজাল ওষুধ গুলশান-বনানী, কাকরাইল, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরের বিভিন্ন নামিদামি এবং পরিচিত ডিসপেনসারিতে বিদেশি ওষুধ হিসেবে মার্কেটিং করে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, দেশের কিছু নীতিহীন ডাক্তার উপহার, কমিশন প্রাপ্তির লোভে অথবা রিকুয়েস্টেড হয়ে এই সমস্ত ভেজাল ওষুধকেই রোগীদেরকে প্রেসক্রাইব করেন।

ভেজাল এসব ওষুধ বিভিন্ন পাইকেরদের একটি সিন্ডিকেট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার, মানিকগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa