Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ
জাতীয় স্লাইডার

বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

By Arif ArmanJanuary 10, 20262 Mins Read

ব্যাংক লুটেরাদের দিন শেষ

Advertisement
জনগণের অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, যারা মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবন যাপন করছে, সেই ঋণখেলাপিদের বাংলাদেশের সংসদে আর জায়গা দেওয়া হবে না। আগামী দিনের সংসদ পরিচালিত হবে কেবল ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।

আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর ঈদগাহ মাঠে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

নিজের গ্রামবাসীর উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ জানান, তার কাছে কোনো অবৈধ বিত্ত-বৈভব বা প্রলোভন নেই। প্রয়াত ওসমান হাদির সততা ও আদর্শকে ধারণ করেই তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। জনগণের প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়নিষ্ঠাই তার রাজনীতির মূল চালিকাশক্তি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে দুটি পক্ষ তৈরি হয়েছে। এর মধ্যে একটি পক্ষ ইনসাফ ও সাধারণ মানুষের শ্রম-ঘামে গড়া দেশের স্বার্থ রক্ষায় লড়ছে, আর অন্য পক্ষটি জুলুম, দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে।

হাসনাত বলেন, সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়।

প্রয়াত ওসমান হাদির স্মৃতিচারণ করে এনসিপি নেতা বলেন, সততার কারণেই হাদি ভাই আজও গণমানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার হত্যার বিচার করা একটি জাতীয় অসিয়ত এবং এই বাংলার মাটিতেই সেই বিচার নিশ্চিত করা হবে। যারা চাঁদাবাজ ও দুর্নীতির হোতা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

রসুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ইউপি সদস্য হাসান মেম্বার, সিরাজুল ইসলাম, সামসুল হক ও সোহাগ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে হাসনাত আবদুল্লাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Biya

    বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

    June 23, 2026
    Bus

    বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

    June 23, 2026
    আওয়ামী লীগ

    ‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

    June 23, 2026

    Latest News

    Biya

    বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

    Bus

    বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

    আওয়ামী লীগ

    ‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

    BGB

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

    ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    তথ্যমন্ত্রী

    দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

    হাইকোর্টে রিট

    অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

    DC

    বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa