
হাইকমিশনার আজ বৃহস্পতিবার ফাউন্ডেশন পরিদর্শনকালে মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন।
তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন।
হাই কমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন।
প্রণয় ভার্মা শিশুদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে ফাউন্ডেশনকে অব্যাহত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



