Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিদ্যালয়ের নাম নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন
জাতীয় বিভাগীয় সংবাদ

বিদ্যালয়ের নাম নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

By Shamim RezaSeptember 10, 20192 Mins Read

বিদ্যালয়ের নাম নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

Advertisement

জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নে একটি বিদ্যালয়ের নাম নিয়ে দ্বন্দ্বে সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। যে কোনো সময় ১৪৪ ভঙ্গের আশঙ্কা করছেন এলাকাবাসী।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের ডিসেম্বরে টেংরা বাজারে অব্যবহৃত একটি আশ্রয় শিবিরে অস্থায়ীভাবে ‘টেংরা আদর্শ উচ্চ বিদ্যালয়’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়। এ নামেই ওই আশ্রয় শিবিরে চলতি ২০১৯ শিক্ষা বর্ষের পাঠদান শুরু হয় এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়। পরবর্তীতে ওই ইউনিয়নের শালন গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আরজান খান ভূমিদানের শর্তে প্রতিষ্ঠানটির নাম ‘আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়’ নামকরণের প্রস্তাব দেন।

সে আলোকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সভায় করে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিলে আরজান খান ৭৫ শতাংশ জমি (৫০৫/১৯ নং দলিলে) কিনে প্রতিষ্ঠানটির নামে দান করেন। এরপর শিক্ষা প্রতিষ্ঠানটির নাম পাল্টিয়ে ‘আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়’ নামে সাইবোর্ড লাগানো হয়।

এদিকে বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপ সৃষ্টি হয়। এ অবস্থায় গত ৭ এপ্রিল বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরসহ ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন কমিটির সভাপতি ও ভূমিদাতা আরজান খানের শ্বশুর আবুল ফয়েজ জেলা আদালতে একটি পিটিশন (নং ১০৪/২০১৯) দেন। মামলায় টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান ও তার ২ ভাইসহ ৭ জনকে আসামি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা করেছে।

এরইমধ্যে নতুন জমিতে আরজান খান নিজস্ব অর্থায়নে ভবন তৈরি করে দেয়ার পর সেখানে বিদ্যালয়ের কার্যক্রমও শুরু হয়েছে। নতুন ক্যম্পাসে আরজান খান উচ্চ বিদ্যালয় চালু হওয়ার পর সব শিক্ষক-শিক্ষার্থী সেখানে চলে যান। অপরদিকে বিরোধী পক্ষ ‘টেংরা আদর্শ উচ্চ বিদ্যালয়’ নামে আশ্রয় শিবিরে আরেকটি স্কুলের কার্যক্রম পরিচালনা করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ অবস্থায় উপজেলা প্রশাসন বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় গত ৫ সেপ্টেম্বর অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করে। এতে বন্ধ রয়েছে উভয় বিদ্যালয়ে পাঠ দান। ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া।

রাজনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ আবুল হাসেম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি শান্ত হলে তা প্রত্যাহার করা হবে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানান, সোমাবার আইন শৃঙ্খলা কমিটির সভায় উভয় পক্ষকে নিয়ে বসা হবে। সেই সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে ১৪৪ ধারা প্রত্যাহার করা হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026
DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

June 23, 2026

Latest News

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa