প্রথম দুই ধাপে পূর্বের দাম বহাল রাখার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। নিম্ন আয়ের মানুষের ওপর চাপ কমাতে এ আবেদন করা হয়েছে।

বিদ্যুতের দাম

Advertisement

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত ৩ জুন বিইআরসি বিদ্যুতের নতুন দর ঘোষণা করে, যা গত ১ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। নতুন দরে লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকদের প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) ব্যবহারকারীদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়।

তবে এই সিদ্ধান্ত ঘোষণার একদিন পরই আজ সকালে পরিস্থিতি বদলে যায়। বিপিডিবি আনুষ্ঠানিকভাবে এই দাম পুনর্বিবেচনার আবেদন জমা দেয়।

এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, লাইফলাইন এবং প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের দাম বহাল রাখার আবেদন করা হয়েছে। অন্যান্য বিতরণ কম্পানির সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি রিভিউ করা হবে। যেহেতু এতে সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন, তাই এজন্য কোনো গণশুনানির প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

বিদ্যুৎ বিভাগের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাধারণত একটি ছোট বাতি ও একটি ফ্যান সীমিত সময় ব্যবহারের ভিত্তিতে সমাজের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ লাইফলাইন গ্রাহক হিসেবে গণ্য হন। তবে বাস্তবে পরিবারের সদস্য বেশি হলে কিংবা গরমের সময় দীর্ঘক্ষণ ফ্যান চালাতে হলে সহজেই এই সীমা অতিক্রম করে তারা অন্য স্তরে চলে যান এবং বাড়তি খরচের মুখে পড়েন।

২০২৫ সালের জুনের হিসাব অনুযায়ী, দেশে লাইফলাইন গ্রাহকের সংখ্যা প্রায় ১ কোটি ৮৬ লাখ, যার সিংহভাগই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন গ্রামীণ অঞ্চলের দরিদ্র পরিবার। রাজধানী ঢাকায় এই ধরনের গ্রাহকের সংখ্যা তুলনামূলক খুবই কম।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিশ্লেষকদের মতে, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বারবার সামনে আসে। পুরোনো দাম বহাল রাখলে বিতরণ কম্পানিগুলোর বছরে প্রায় ৭৮১ কোটি টাকা আয় কমতে পারে। তবে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় ও সামাজিক সুরক্ষার বিষয়টি বিবেচনা করলে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.