জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সুনামগঞ্জ জেলায় টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট-ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২-এ জাম্পারিং কাজ করা হবে।
এ কারণে ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র-এর ১৩২ কেভি ইনকামিং সার্কিটে মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাটডাউন নেওয়া হবে।
একই সময়ে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারেও মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে। ফলে বিউবোর আওতাধীন সুনামগঞ্জ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃষ্টিবলয় ‘গর্জন’: কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা যেসব জেলায়
বিউবো কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটানো হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


