
নির্দেশনা অনুযায়ী, ঈদুল আজহার সরকারি ছুটিতে যাওয়ার আগে সচিবালয়ের প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কক্ষের বৈদ্যুতিক সরঞ্জামাদি সম্পূর্ণ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে লাইট, ফ্যান, এসি এবং কম্পিউটারসহ সব ধরনের বিদ্যুৎচালিত যন্ত্রপাতির প্রধান সুইচ (মেইন সুইচ) বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
গণপূর্ত ই/এম উপবিভাগ-৭-এর উপবিভাগীয় প্রকৌশলী কবির মোড়ল স্বাক্ষরিত এই আদেশটি আজই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে, যাতে ছুটির সময়ে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং বিদ্যুৎ অপচয় রোধ করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



