ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমান আবারও দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় ফাইটার জেটটি বিধ্বস্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত ভারতীয় বিমানবাহিনীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবাহিনীর ভাষ্য অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাইলট গুরুতর আঘাত ছাড়াই প্রাণে রক্ষা পান।
এটি তেজাস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চ মাসে। সে সময় রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
বাবা-মা ও দুই বোনের মৃত্যু, একমাত্র বেঁচে থাকা ফাইজা ফিরল দেশে
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনী উড্ডয়নের সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ওই ঘটনায় পাইলট নিহত হন। ঘটনাটির তদন্ত এখনো চলমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


