
দেশটিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এসব বাংলাদেশি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ফ্লাইটে ৭৩ জন বাংলাদেশি ফেরার কথা ছিল, ফিরেছেন ৭১ জন।
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর সি-১৩০ জে একটি বিমান। গত ১০ আগস্ট বিমানটি লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
লেবাননে ওই বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়। আর আহত হয় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি। এছাড়া ওই ঘটনায় সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



