Advertisement
জুমবাংলা ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঢাকা-১৪ আসনের এমপি আগাখান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের এমপি আবুল হাসেম খান শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত দুই এমপিকে শপথ পড়ান।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম ও হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত এমপি আগাখান মিন্টু ও আবুল হাসেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু’র মৃত্যুতে কুমিল্লা-৫ আসন ও আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসন শূন্য হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.