Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিনা সাক্ষাৎকারে ভিসার আবেদন গ্রহণ শুরু মার্কিন দূতাবাসের
জাতীয়

বিনা সাক্ষাৎকারে ভিসার আবেদন গ্রহণ শুরু মার্কিন দূতাবাসের

By Shamim RezaOctober 5, 20203 Mins Read

বিনা সাক্ষাৎকারে ভিসার আবেদন গ্রহণ শুরু মার্কিন দূতাবাসের

Advertisement

জুমবাংলা ডেস্ক : বিনা সাক্ষাৎকারে পর্যটন, ব্যবসা এবং মেডিকেল ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। যাদের বি১/বি২ ভিসার মেয়াদ গত ২৪ মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে, তারা ভিসা নবায়ন করার জন্য এই সপ্তাহের শুরু থেকে আবেদন করতে পারেন। সোমবার যুক্তরাষ্ট্রের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই সপ্তাহের শুরু- ৪ অক্টোবর (রবিবার) থেকে আমরা বি১/বি২ (পর্যটন, ব্যবসা, এবং মেডিকেল) ভিসাসহ ইতোপূর্বে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও, এবং কিউ শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ করতে শুরু করেছি। যারা ভিসার জন্য আবেদন করবেন তাদেরকে একথা মনে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে যে, কোভিড-১৯ এর কারণে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে আপনার জন্য আমাদের পরামর্শ হচ্ছে, আপনার ভ্রমণের তারিখ বিবেচনা সাপেক্ষে যথেষ্ট সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করবেন। ’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আমরা এখন পর্যন্ত এফ১ (শিক্ষার্থী) এবং এফ২ (শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী এবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান)-সহ অন্য কোন ধরনের নন-ইমিগ্র্যান্ট শ্রেণিভুক্তদের নতুন ভিসার আবেদন গ্রহণ করছি না। তবে আমরা বিশেষ জরুরি পরিস্থিতিতে অবিলম্বে যুক্তরাষ্ট্রে যেতে হবে এমন আবেদনকারীদের জরুরি ভিসা সেবা দেয়া অব্যাহত রেখেছি।’

ভিসা সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য https://www.ustraveldocs.com/bd/bd-niv-expeditedappointment.asp ওয়েবসাইটে যেতে বলা হয়েছে।

করোনা মহামারির কারণে সাক্ষাৎকার ছাড়াই নন-ইমিগ্র্যান্ট ভিসার নবায়ন ও যোগ্যতার মেয়াদ ২৪ মাস পর্যন্ত বাড়ানো হয়েছিল। অর্থাৎ নির্দিষ্ট শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যদি ২৪ মাস পার না হয়ে থাকে, তাহলে আবেদনকারী বিনা সাক্ষাৎকারে নন-ইমিগ্র্যান্ট ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। এই সুবিধাটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বিনা সাক্ষাৎকারে বি১/বি২, সি, সি১/ডি, এফ, জে, এম, ও এবং কিউ, শ্রেণির ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন কি না তা জানতে https://bd.usembassy.gov/visas/nonimmigrant-visas/ এই সাইটে যেতে বলা হয়েছে।

যোগ্য আবেদনকারীদের ওয়েবসাইটে www.ustraveldocs.com/bd লগ ইন করতে হবে এবং/অথবা তাদের প্রোফাইল বা ব্যক্তিগত তথ্যাদি অনলাইনে হালনাগাদ করতে হবে। এরপর তারা সংশ্লিষ্ট ভিসা ফি প্রদান করে নিজেদের আবেদনপত্র দূতাবাস কর্তৃক নির্ধারিত কেন্দ্রে জমা দেবেন: https://bd.usembassy.gov/important-notice-regarding-changes-visa-collection-center/

দূতাবাস আবেদন পাওয়ার পরে, কনস্যুলার অফিসার পর্যালোচনা করে নির্ধারণ করবেন যে আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজন আছে কি নেই। যাদের সাক্ষাৎকারের প্রয়োজন হবে তারা নিয়মিত ভিসা কার্যক্রম চালু হলে সাক্ষাৎকারের জন্য সময় নিতে পারবেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস নিয়মিত ভিসা কার্যক্রম শুরু না করা পর্যন্ত ভিসা আবেদনের জন্য প্রদত্ত ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের বলা হচ্ছে- আমরা শুধু সেই সকল শিক্ষার্থীর সাক্ষাৎকার-ছাড়া ভিসা নবায়নের আবেদন গ্রহণ করব যারা একই শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বেকার বিষয় নিয়েই লেখাপড়া চালিয়ে যেতে ইচ্ছুক। এছাড়াও আমরা এফ২ ভিসা স্ট্যাটাসে থাকা শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী এবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানদের জন্য ভিসা নবায়নের আবেদন গ্রহণ করব।

সবসময় ভিসা সংক্রান্ত সর্বশেষ সংবাদ পেতে আমাদের বাংলা ভাষার ওয়েবসাইট (https://bd.usembassy.gov/bn/) এবং ইংরেজি ভাষার ওয়েবসাইট (https://bd.usembassy.gov/), ফেসবুক (https://www.facebook.com/bangladesh.usembassy), এবং টুইটার (https://twitter.com/usembassydhaka) দেখুন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa