Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গ্রামে গ্রামে বিনামূল্যে কৃষকদের জন্য কৃষি ক্লিনিক!
জাতীয়

গ্রামে গ্রামে বিনামূল্যে কৃষকদের জন্য কৃষি ক্লিনিক!

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 8, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার লক্ষ্যে কৃষি ও কৃষকের অগ্রগতি জন্য চালু করা হয়েছে প্রান্তীয় কৃষি ক্লিনিক। কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি ক্লিনিক চালু করা হয় । উপ-সহকারী কৃষি অফিসাররা বিভিন্ন গ্রামের একটি নির্দিষ্ট স্থানে পূর্বনির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রতি সপ্তাহে প্রদান করেন কৃষি পরামর্শ সেবা।

গ্রামে গ্রামে বিনামূল্যে কৃষকদের জন্য কৃষি ক্লিনিক!

Advertisement

মানুষের ডাক্তারদের মতো প্রেসক্রিপশন প্যাডে কৃষকেরা গ্রহণ করেন কৃষি পরামর্শ। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার অফিসারদের সঙ্গেও কথা বলা যায়। মাঝে মাঝে উপজেলা পর্যায়ের অফিসারেরা আসেন পরিদর্শনে। এভাবে পরীক্ষামূলকভাবে চলছে প্রান্তীয় কৃষি ক্লিনিকের কার্যক্রম।

বুড়িচং উত্তরপাড়া গ্রামে এমনই এক কৃষি ক্লিনিকে সেবা নিতে আসা কৃষক শাহীন মিয়া জানান, মূলত ধানের বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ দমনে পরামর্শ নিতে আসেন অধিকাংশ কৃষক। ধান লাগানোর পর থেকে তাই লোকজনের সংখ্যা বাড়ে। তাছাড়া শাক সবজি ও ফল গাছের নানা বিষয়ে পরামর্শ নেই। উপ-সহকারী কৃষি অফিসার প্রতি বৃহস্পতিবার সকাল ৯টায় আমাদের গ্রামে বসেন।

ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে এমনই এক ক্লিনিক পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার মোছা. সুলতানা ইয়াসমিন। তিনি জানান, কৃষক বেশি পরামর্শ নেয় ধানের নতুন নতুন জাত, সারের পরিমাণ, বিভিন্ন ফসলের রোগ বালাই দমন ইত্যাদি বিষয়ে। সঙ্গে প্রাসঙ্গিক প্রযুক্তির আমরা জানিয়ে দেই। ফলে নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্প্রসারণ আমাদের জন্য সহজ হয়েছে। যেমন- পরামর্শ নিতে আসা সব কৃষকদের তেল জাতীয় ফসল সরিষা ও সূর্যমুখী চাষের ব্যাপারে বলা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বোরো মৌসুমে মাঝামাঝি মার্চ মাসে প্রান্তীয় কৃষি ক্লিনিক যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিটি কৃষি ব্লকে একটি করে ২৭টি ক্লিনিক চালু আছে। প্রতিদিন গড়ে ১৫-২০ জন কৃষক সেবা নেন। এখন পর্যন্ত ৪ হাজারের বেশি কৃষক প্রান্তীয় কৃষি ক্লিনিকের সেবা নিয়েছেন।

প্রান্তীয় কৃষি ক্লিনিক ধারণার পরিকল্পনা ও বাস্তবায়নকারী অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, মূলত রোগ পোকা দমনে কৃষকদের কীটনাশক ডিলার নির্ভরতা ও অনুমান নির্ভর সার প্রয়োগ পদ্ধতিতে পরিবর্তন আনতে প্রান্তীয় কৃষি ক্লিনিক কাজ করছে। ফলশ্রুতিতে বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে- নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে কৃষক ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা, আমদানিকৃত সার ও কীটনাশকের অপচয় রোধ, সঠিক বালাই ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি। সেই সঙ্গে সেবা নিতে আসা কৃষকের নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহও বেশি থাকে, যা প্রযুক্তি সম্প্রসারণে ব্যাপক সহায়ক।

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক, সুখ পেলেই কেবল বিয়ে হয় যেখানে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa