Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আর্জেন্টিনার বিপক্ষে জয়ের আনন্দে সৌদিতে রাষ্ট্রীয় ছুটি
আন্তর্জাতিক খেলাধুলা ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের আনন্দে সৌদিতে রাষ্ট্রীয় ছুটি

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 23, 2022Updated:November 23, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আর তাই এই জয়কে স্মরণীয় করে রাখতে বুধবার (২৩ নভেম্বর) সারা দেশে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের আনন্দে সৌদিতে রাষ্ট্রীয় ছুটি

Advertisement

আরব নিউজের খবরে বলা হয়, জাতীয় দলের জয় উদযাপনের জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি পরামর্শ অনুমোদন করেছেন বাদশাহ সালমান। বিজয় উদযাপন করতে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হবে।

শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনাকে তারা হারিয়ে দিয়েছে ২-১ ব্যবধানে। যদিও ম্যাচের শুরুতে মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সৌদি।

তাদের আক্রমণের সামনে খেই হারিয়ে আর্জেন্টিনা বরণ করল পরাজয়। এর ফলে তাদের টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও থেমে গেল।
ম্যাচের শুরু থেকেই মেরে খেলছিলেন সৌদি ফুটবলাররা। ম্যাচের অষ্টম মিনিটে কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসি কিক নেওয়ার সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো পারদেসকে ধাক্কা ফেলে দেন আল বুলাইহি। এর পরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন মেসি।

২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত আর্জেন্টিনা। সৌদির জালে বল পাঠিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভার-এর সাহায্যে তা বাতিল হয়। মেসি অফসাইড হয়ে ছিলেন। ২৮তম মিনিটে আরো একটি গোল বাতিল হয় অফসাইডে। এবার লাউতেরো মার্টিনেজ। ৩৫তম মিনিটে তৃতীয়বারের মতো অফসাইডের কারণে আর্জেন্টিনার গোল বাতিল হয়। আবারও সেই লাউতেরো মার্টিনেজ অফসাইড হয়ে ছিলেন।

বিরতির পর ৪৮তম মিনিটে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় সৌদি আরব। ডিফেন্সের মারাত্মক ভুলে আল সেহেরির দারুণ গোলে ম্যাচে আসে সমতা। পাঁচ মিনিট পরই বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের শটে গোল করলেন সালেম আলদাওশারি। সৌদি এগিয়ে যায় ২-১ ব্যবধানে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু সৌদির জমাট রক্ষণ কিছুতেই ভেদ করতে পারছিলেন না মেসি-ডি মারিয়ারা। ৯০ মিনিটে মেসির দারুণ শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি গোলকিপার। বিনিময়ে তাকে হলুদ কার্ড দেখতে হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa