
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিচালক জালাল ইউনুস বলেন, বিপিএলের শেষ দিকে মাত্র দুটি ম্যাচ খেলার জন্য গেইল আসবে। তাকে দুই ম্যাচের বেশি পাওয়া যাবে না। শুধু গেইলই নন, চট্টগ্রাম শুরুর দিকে পাচ্ছে না ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামসকে। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যারা খেলবেন- মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ ও জুনায়েদ সিদ্দিকি। বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিত, রায়ার্ন বার্ল ও ইমাদ ওয়াসিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



