
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম দেখে অবাকই হয়েছিলেন টি-২০ ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান গেইল। ফলে বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
কিন্তু পরবর্তীতে গেইলের সাথে আলাপ-আলোচনা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। আলাপ-আলোচনা শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানায়, বিপিএলের শেষ দিকে খেলবেন গেইল। তবে নির্দিষ্ট কোন তারিখ জানায়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। অবশেষে বিপিএলে খেলতে ঢাকায় চলে এলেন গেইল।
আগামীকাল (মঙ্গলবার) মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১ জানুয়ারি আবার রাজশাহীর মুখোমুখি হবে চট্টগ্রাম। রাজশাহীও ইতিমধ্যে প্লে-অফে উঠে গেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার অবস্থানের ভিত্তিতে ঠিক হবে প্লে-অফে কে কার মুখোমুখি হবে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



