Advertisement
জুমবাংলা ডেস্ক : বেশ ঘটা করে আয়োজিত হবে ২০২৫ বিপিএল। এরই মধ্যে জমজমাট আয়োজনে প্লেয়ার্স ড্রাফট হয়েছে। পাঁচ তারকা হোটেলে মাস্কট ‘ডানা ৩৬’ উন্মোচন করা হয়েছে গত রবিবার। আজ মঙ্গলবার থিম সংও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিসিবি।

আজ মিরপুরে জাঁকজমক এক অনুষ্ঠান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতে ‘আবার এলো বিপিএল’ শিরোনামের থিম সং প্রকাশ করা হয়েছে। থিম সং এবং গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন মজার এক তথ্য।

অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস কতটা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবারের বিপিএল আয়োজনে, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম…(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।’

প্রধান উপদেষ্টা কতটা নিবিড়ভাবে যুক্ত ছিলেন সেটাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, ‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে।’

ক্রীড়া উপদেষ্টা বিপিএলের প্রাথমিক কার্যক্রম শুরুর পর থেকেই স্মরণীয় টুর্নামেন্ট আয়োজনের কথা বলে আসছেন, ‘বিসিবি সেটাকে (পূর্ব ঘোষণা) সিরিয়াসলি নিয়ে অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে। সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। এবারের বিপিএলকে আমরা নতুনভাবে সাজাতে চাই।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.